Sunday, April 12, 2026

ট্রাম্পের তিন ঘণ্টার গুজরাট সফরের খরচ ১০০ কোটি!

Date:

Share post:

২৪ ফেব্রুয়ারি মাত্র তিন ঘণ্টার ঝটিতি সফরে গুজরাটের আহমদাবাদে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সেই তিন ঘণ্টার সফরের জন্য গুজরাট সরকার ১০০ কোটি টাকা বরাদ্দ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিজের রাজ্য গুজরাটে ট্রাম্পের জন্য আতিথেয়তার বহর দেখে অনেকেরই চক্ষু চড়কগাছ! মুখ্যমন্ত্রী বিজয় রূপাণি বলছেন, টাকার কোনও অভাব হবে না। আহমদাবাদ পুরসভাও তাই রাজসূয় যজ্ঞে নেমে পড়েছে। সভাস্থল মোতেরা স্টেডিয়াম আর ট্রাম্পের আসা যাওয়ার পথকে পুষ্পসজ্জিত করতেই কয়েক কোটি খরচ। এর উপর ১৭ টি রাস্তার খোলনলচে বদলে নিখুঁত, ঝকঝকে করা হচ্ছে। সৌন্দর্যায়নে খামতি রাখছে না রাজ্য সরকার। হাজার হাজার গাছের চারা আসছে, আলো, রঙের প্রলেপে এখন সুসজ্জিত অত্যাধুনিক নগরী আহমদাবাদ। রাস্তার ঝুপড়ি যাতে ট্রাম্পের দৃশ্যদূষণ না ঘটায় সেজন্য পাঁচিল বানাচ্ছে পুরসভা।

আরও পড়ুন-জাতীয় দল হতে এবার ‘দেশ–নির্মাণ’ প্রচারে নামছে কেজরি’র আপ

Related articles

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...