Saturday, May 16, 2026

স্বাস্থ্যমন্ত্রীকে চিনতে না পেরে মাসুল গুণলেন পুলিশ আধিকারিক

Date:

Share post:

রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীকে চেনেন না! আর তার দায়ে চাকরি নিয়ে টানাটানি এক পুলিশ আধিকারিকের। ঘটনাটি ঘটেছে বিহারের সিওয়ানে। সেখানে একটি হাসপাতালের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে যান রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মঙ্গল পান্ডে। হাজির ছিলেন রাজ্যপাল সহ একাধিক মন্ত্রীও। কিন্তু অভিযোগ, অনুষ্ঠানে ঢুকতে মঙ্গল পান্ডেকে বাধা দেন বিহার পুলিশ আধিকারিক গণেশ চৌহান। এখানেই শেষ নয়, মন্ত্রীর পরিচয়পত্রও দেখতে চান তিনি। কোনও পরিচয়পত্র দেখাতে না পারায় স্বাস্থ্যমন্ত্রীকে গণেশ চৌহান হাসপাতালে ঢুকতে দেননি বলে অভিযোগ।

এই ঘটনায় বেজায় চটে যান মঙ্গল পান্ডে। ওই পুলিশ আধিকারিককে সাময়িক বরখাস্ত করারও নির্দেশ দেন তিনি। পুলিশের অবশ্য দাবি, ভিভিআইপিদের জন্য নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়। কিন্তু তা বলে খোদ রাজ্যের মন্ত্রীকে চিনতে পারবেন না পুলিশ আধিকারিক! এখন সাময়িক বরখাস্ত পর কী হয় সেটা নিয়ে চিন্তায় গণেশ চৌহান।

আরও পড়ুন-পার্ক সার্কাস ময়দান নিয়ে দিলীপের বিতর্কিত মন্তব্য নিয়ে কঠোর সমালোচনা বাম-কংগ্রেসের

Related articles

SIR-এ নাম বাদ পড়লে খারিজ হবে জাতি শংসাপত্র! জারি নির্দেশিকা

রাজ্যের ক্ষমতায় আসার পর একের পর এক আগের প্রশাসনের নিয়ম বদলের পথে বর্তমান রাজ্য সরকার। সেই পথে এবার...

ভোট পরবর্তী হিংসা: ছাড় পেলেন না পদকজয়ী স্বপ্না, পুড়ে ছাই বাড়ি

বিজেপি নেতৃত্ব দাবি করছেন তাঁদের কেউ সন্ত্রাসের সঙ্গে যুক্ত থাকলে তাকে দল থেকে বহিষ্কার পর্যন্ত করা হবে। সেই...

প্রচারে হিংসা ছড়ানোর অভিযোগ: FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

বিধানসভা নির্বাচনের প্রচারে বাংলায় যেভাবে হিংসায় প্ররোচনার অভিযোগ বারবার উঠেছে, তাতে শাসক ও প্রধান বিরোধী কোনও দলই পিছিয়ে...

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...