Thursday, June 11, 2026

দুটি কিডনি বিকল, অদম্য জেদ মাধ্যমিক পরীক্ষার্থীর

Date:

Share post:

সোমবারও ডায়ালসিস করে রাত সাড়ে ১১টা নাগাদ বাড়ি ফেরে সে। অসম্ভব মনের জোর। দুটো কিডনি তার অকেজো। তা নিয়েই এবছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে নিউ ব্যারাকপুরের তীর্থঙ্কর সরকার। মঙ্গলবার বাংলা পরীক্ষা বেশ ভালোই দিয়েছে বলে তীর্থঙ্কর জানিয়েছে।
তীর্থঙ্করের বাড়ি নিউ ব্যারাকপুর পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডে কোদালিয়ার রাজা রামমোহন সরণিতে। বাবা সুকর্ণ সরকার উল্টোডাঙা-সল্টলেক রুটে অটো চালান। দুই ভাইবোনের মধ্যে তীর্থঙ্কর বড়। তিন বছর বয়সে মেরুদণ্ডে টিউমার অপারেশন করার সময়ে দেখা দেয় স্নায়ু সমস্যা। তীর্থঙ্করের একটি কিডনি বিকল তা ধরা পড়ে ২০১৪। এখানেই শেষ নয়।

২০১৯ সালে ধরা পড়ে আরেকটি কিডনিও বিকল। তীর্থঙ্করের বাবা সুকর্ণ সরকার জানান, “সপ্তাহে দুদিন ডায়ালসিস চলছে। সোমবার ওর ডায়ালসিস ছিল। ওকে নিয়ে বাড়িতে ফিরেছি রাত সাড়ে ১১টায়। তবে ছেলে বলেছে বাংলা পরীক্ষা বেশ ভালোই দিয়েছে।”
তীর্থঙ্করের মা তন্দ্রা সরকার ছেলেকে লেখাপড়ায় উৎসাহ যোগান। পাশাপাশি চিকিৎসার খরচ নিয়েও চিন্তিত তিনি। এখন থেকেই তিনি প্রস্তুত হচ্ছেন নিজের একটি কিডনি ছেলেকে দেবেন। নিজের সঙ্গে লড়াই করে জীবনের প্রথম পরীক্ষায় বসতে পেরেছে তীর্থঙ্কর। খুশি তার পরিবার ও প্রতিবেশীরা।

Related articles

আনইনস্টল! আপডেট! মদন মিত্রর পোস্ট ঘিরে জল্পনা

বিক্ষুব্ধ তৃণমূলের পক্ষে ৬৪ বিধায়কের সমর্থন পেয়েছেন বলে বুধবার দাবি করেছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ৬৫ তম বিধায়ক...

রাতারাতি বদলে গেল ভাগ্য! লটারি জিতে সিকিউরিটি গার্ড থেকে কোটিপতি নেপালি যুবক

লটারি যে মানুষের ভাগ্য কোন শিখরে পৌঁছে দিতে পারে, তার এক অবিশ্বাস্য দৃষ্টান্ত তৈরি হলো সংযুক্ত আরব আমিরশাহিতে।...

সৌজন্য! মন্ত্রী হওয়ার পর তাপসকে ফোন শশীর

বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর বাংলার রাজনৈতিক অস্থিরতা চরমে। তৃণমূল বিধায়কদের একটা বড় অংশ যখন দলের বিরোধিতা করে...

বৈধ নথি থাকলেও ‘বাংলাদেশি’ তকমা বিজেপি-রাজ্যে! শিশু-সহ তিন বাঙালি মহিলাকে থানের থানায় আটকে রাখার অভিযোগ

বৈধ নাগরিকত্বের নথি থাকা সত্ত্বেও সেঁটে দেওয়া হল বাংলাদেশি তকমা। ফের বাংলার তিন মহিলা ও এক শিশু হেনস্থার...