Thursday, June 11, 2026

ফের ভারতে ভয়াবহ হামলার ছক ইমরান খানের মদতে

Date:

Share post:

পারভেজ মুশারফ থেকে নওয়াজ শরিফ হয়ে ইমরান খান। মুখ পরিবর্তন হলেও পাকিস্তানের চক্রান্ত অব্যাহত।

ইমরান খান প্রধানমন্ত্রী হওয়ার পর যারা ভাবছিলেন পরিবর্তন হবে পাকিস্তানের, তাদের ভাবনাকে ফুৎকারে উড়িয়ে ফের পাকিস্তান ভারত বিরোধী চক্রান্তে নেমে পড়ল। রাওলপিন্ডিতে জঙ্গি গোষ্ঠী জইশ ই মহম্মদের সঙ্গে বৈঠক করেছে পাক গোয়েন্দা সংস্থা আইএসআই। আন্তর্জাতিক চাপে জঙ্গিগোষ্ঠীগুলির উপর নিষেধাজ্ঞা থাকলেও, সরকার অলিখিতভাবে এদের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে। তারপর এরাই ভারতে হামলা চালাবে। আর এই হামলা ট্রাম্পের ভারত সফরের আগে হওয়ার সম্ভাবনা প্রবল। ইতিমধ্য ভারতীয় গোয়েন্দাদের র‍্যাডারে এই খবর পৌঁছেছে। আগাম সতর্কতা জারি হয়েছে তাই স্পর্শকাতর এলাকায়। কোনঠাসা পাকিস্তানের গুপ্তচর সংস্থার সঙ্গে এই বৈঠক হয় রাওয়ালপিন্ডিতে। সেখানে জইশকে গুপ্তচর সংস্থার নির্দেশ, রাওয়ালপিন্ডিতে পড়তে আসা মাদ্রাসার যুবকদের প্রশিক্ষণ দিয়ে ভারতে হামলায় পাঠানো হোক। ইতিমধ্যে বালাকোটে প্রশিক্ষণ শিবির শুরুও হয়ে গিয়েছে। প্রশিক্ষণ দিচ্ছেন অবসর নেওয়া পাক সেনা কর্তারা। ফলে যে কোনওদিন হামলা চালানোর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

Related articles

আনইনস্টল! আপডেট! মদন মিত্রর পোস্ট ঘিরে জল্পনা

বিক্ষুব্ধ তৃণমূলের পক্ষে ৬৪ বিধায়কের সমর্থন পেয়েছেন বলে বুধবার দাবি করেছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ৬৫ তম বিধায়ক...

রাতারাতি বদলে গেল ভাগ্য! লটারি জিতে সিকিউরিটি গার্ড থেকে কোটিপতি নেপালি যুবক

লটারি যে মানুষের ভাগ্য কোন শিখরে পৌঁছে দিতে পারে, তার এক অবিশ্বাস্য দৃষ্টান্ত তৈরি হলো সংযুক্ত আরব আমিরশাহিতে।...

সৌজন্য! মন্ত্রী হওয়ার পর তাপসকে ফোন শশীর

বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর বাংলার রাজনৈতিক অস্থিরতা চরমে। তৃণমূল বিধায়কদের একটা বড় অংশ যখন দলের বিরোধিতা করে...

বৈধ নথি থাকলেও ‘বাংলাদেশি’ তকমা বিজেপি-রাজ্যে! শিশু-সহ তিন বাঙালি মহিলাকে থানের থানায় আটকে রাখার অভিযোগ

বৈধ নাগরিকত্বের নথি থাকা সত্ত্বেও সেঁটে দেওয়া হল বাংলাদেশি তকমা। ফের বাংলার তিন মহিলা ও এক শিশু হেনস্থার...