Saturday, June 27, 2026

রাজ্যের দেওয়া জেড ক্যাটাগরি সম্ভবত নিচ্ছেন না প্রশান্ত কিশোর

Date:

Share post:

তৃণমূলের ‘ইলেকশন স্ট্র্যাটেজিস্ট’ প্রশান্ত কিশোরকে জেড ক্যাটাগরি নিরাপত্তা দিতে চেয়েছিল নবান্ন। সংবাদ- সংস্থা সূত্রে খবর, এই নিরাপত্তা সম্ভবত তিনি নিচ্ছেন না৷
জাতীয়স্তরের এক সংবাদমাধ্যমের খবর, রাজ্যের দেওয়া নিরাপত্তা নিতে আগ্রহী নন পিকে। তিনি জানিয়েছেন, এই মুহূর্তে তাঁর কোনও নিরাপত্তা প্রয়োজন নেই।

দু’দিন আগেই জানা যায়, প্রশান্ত কিশোরের নিরাপত্তা নিয়ে যাতে কোনও অস্বাভাবিক পরিস্থিতি তৈরি না হয়, সেই কারণেই তাঁকে জেড ক্যাটেগরি নিরাপত্তা রাজ্য সরকার দেবে বলে স্থির করা হয়েছে। বলা হয়, এবার থেকে তিনি রাজ্যের যে প্রান্তেই যাবেন, জেড ক্যাটাগরির নিরাপত্তা রক্ষীরা তাঁর সঙ্গে থাকবেন।

কিন্তু প্রশান্ত কিশোর জানিয়েছেন, তাঁর এই মুহূর্তে রাজ্যের নিরাপত্তার প্রয়োজন নেই। সংবাদসংস্থার খবর, পিকে জানিয়েছেন, “এখনও কোনও হুমকির মুখেই আমাকে পড়তে হয়নি। তাই মনে করছি আমার কোনও ধরনের সুরক্ষাই দরকার নেই। আমি জনগণের পক্ষে কাজ করছি।’ তিনি আরও বলেছেন, নিরাপত্তারক্ষী ছাড়াই গ্রামে গ্রামে ঘুরতে তিনি পছন্দ করেন।

আরও পড়ুন-সিএএ-এর প্রতিবাদে চেন্নাইয়ের পথে কয়েক হাজার মানুষ, সজাগ পুলিশবাহিনী

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...