Sunday, May 17, 2026

এপ্রিলের মাঝামাঝিই পুরভোট, বৃহস্পতিবার চেয়ারম্যানদের সঙ্গে বৈঠকে বসছেন মমতা

Date:

Share post:

আগামী এপ্রিলের দ্বিতীয় সপ্তাহের মধ্যে কলকাতা এবং হাওড়া পুরসভায় ভোট করাতে চায় নবান্ন। তাই দ্রুততার সঙ্গে রাজ্যের সব পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদের সঙ্গে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

জানা গিয়েছে, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি সকাল ১০টায় রাজারহাটের ‘বিশ্ববাংলা কনভেনশন সেন্টার’-এ
মুখ্যমন্ত্রী-চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান বৈঠক হবে। আগামী ২ মার্চ কাউন্সিলরদের সঙ্গে বৈঠকে বসবেন মমতা৷ রাজ্যের পুরসভাগুলিতে ঠিক কতখানি কাজ হয়েছে, সে বিষয়েই আলোচনা হবে৷

এদিকে জানা গিয়েছে:

◾আগামী ২-১ দিনের মধ্যেই পুরসভা নির্বাচনের দিনক্ষণ নিয়ে রাজ্য সরকার চিঠি দেবে রাজ্য নির্বাচন কমিশনকে।

◾আগামী ২৭ এপ্রিল নতুন ভোটার তালিকা প্রকাশ হতে চলেছে।

◾গত পঞ্চায়েত নির্বাচনে গোলমালের কথা মাথায় রেখে এ বার অনলাইনে অভিযোগ জানানোর ব্যবস্থা চালু করছে কমিশন।

◾৯২টি পুরভার আসন সংরক্ষণের চূড়ান্ত- তালিকা প্রকাশ হয়ে গিয়েছে।

◾রাজ্য নির্বাচন কমিশন এপ্রিলের মধ্যেই বেশির ভাগ পুরসভার নির্বাচন করতে চায়।

◾ভোটার তালিকা প্রকাশের পরই রাজ্যের পুরসভা নির্বাচনের দিন চূড়ান্ত হয়ে যাবে।

◾২০১৫ সালে কলকাতা পুরসভার ভোট হয়েছিলো এক দিনে৷

◾কমিশন সূত্রে খবর, ১০-১২ এপ্রিলের মধ্যে কলকাতা, হাওড়া পুরসভার নির্বাচন হবে।

◾২৬ এপ্রিল বাকি পুরসভাগুলির নির্বাচন হতে পারে৷

◾মার্চের প্রথম সপ্তাহের মধ্যেই পুরভোট সংক্রান্ত ছবি স্বচ্ছ হয়ে যাবে৷

Related articles

এখনই অতিমারী নয়: ইবোলা রোগ মহামারী, ঘোষণা WHO-এর

আফ্রিকার দুই দেশে ইবোলা রোগে দ্রুত মৃত্যুর ঘটনায় এবার ইবোলাকে মহামারী ঘোষণা করে স্বাস্থ্যক্ষেত্রে জরুরি অবস্থা (Global Health...

মাতৃহারা লিয়েন্ডার, প্রয়াত ভারতীয় মহিলা বাস্কেটবল দলের প্রাক্তন অধিনায়ক

প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল খেলোয়াড় এবং লিয়েন্ডার পেজের (Leander Paes) মা জেনিফার(Jennifer )পেজ প্রয়াত। ক‍্যানসারে আক্রান্ত ছিলেন। তাঁর অস্ত্রোপচারও...

‘কচ্ছপ নীতি ও খরগোশ’, উৎপল সিনহার কলম 

এক যে ছিল কচ্ছপ, আর ছিল এক খরগোশ। ওঃ, আবার সেই প্রাচীন গপ্পো, নীতি শিক্ষে ! হ্যাঁ হ্যাঁ, খুব মনে...

নাবালিকাকে যৌন নিগ্রহ: গ্রেফতার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে!

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বন্দি সঞ্জয় কুমারের ছেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা এড়ানো গেল না। শেষ পর্যন্ত তেলেঙ্গানা পুলিশের হাতে...