Thursday, May 14, 2026

শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহিদ মিনারে জনতার ঢল

Date:

Share post:

ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে ঢাকার কেন্দ্রীয় শহিদ মিনারে জনতার ঢল নেমেছে।সকাল থেকেই শহিদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে সরকারি বিভিন্ন দফতর থেকে শুরু করে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার আধিকারিক সহ সর্বস্তরের মানুষ ফুলের শ্রদ্ধা নিবেদন করছে কেন্দ্রীয় শহিদ মিনারে।

নীলক্ষেত, আজিমপুর কবরস্থান থেকে পলাশি হয়ে মানুষের দীর্ঘ লাইন পড়ে গেছে শহিদ মিনার অভিমুখে। শহিদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে তারা বের হচ্ছেন দোয়েল চত্বর ও টিএসসি ক্রসিং দিয়ে। সরকারি বিভিন্ন দফতর ও সংস্থার পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অনেক স্কুল-কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা যোগ দিয়েছেন প্রভাতফেরিতে। অনেকে শোকের প্রতীক কালো ব্যাজ পরে বাড়ি থেকে খালি পায়ে শহিদ মিনারে আসেন ভাষা সৈনিকদের শ্রদ্ধা জানাতে।

এর আগে রাত ১২টা ১ মিনিটে শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করে শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছন রাষ্ট্রপতি আবদুল হামিদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় অমর একুশের ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি কালজয়ী গানটি বাজানো হয়। রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণ শেষে সেখানে শহিদদের স্মৃতির প্রতি নীরবতা পালন করেন। এরপর শহিদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। পরে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া পুষ্পস্তবক অর্পণ করেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের হয়ে ভাষা শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মেয়র সাঈদ খোকন। এরপর উত্তর সিটি করপোরেশনের প্যানেল মেয়র শ্রদ্ধা নিবেদন করেন।

বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের নেতৃত্বে বিরোধী দল জাতীয় পার্টির নেতারা শহিদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করে শহিদদের প্রতি শ্রদ্ধা জানান।

তারপর শহিদ বেদিতে সেনা, বিমান ও নৌবাহিনী প্রধানরা পুষ্পস্তবক অর্পণ করেন। বাংলাদেশ পুলিশের পক্ষে মহাপুলিশ পরিদর্শক পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এরপর সর্বসাধারণের জন্য কেন্দ্রীয় শহিদ মিনার উন্মুক্ত করে দেওয়া হয়।

 

Related articles

আইপিএলের মঞ্চে ভালো খেলার পুরস্কার, সিনিয়র দলে প্রোমোশন বৈভবের

বয়স মাত্র ১৫, কিন্তু ব্যাট হাতে তাঁর আত্মবিশ্বাস ও আগ্রাসন নজর কেড়েছে ক্রিকেট মহলের। সেই প্রতিভার স্বীকৃতি মিলল...

টুটুকে নিয়ে সুপার জায়ান্টের পোস্ট বিতর্কে দেবাশিসের জবাব ,আবেগপ্রবণ বার্তা সৃঞ্জয়ের

প্রয়াত টুটু বোসকে(Tutu Bose) শ্রদ্ধা জানিয়েই ডার্বির প্রস্তুতি শুরু মোহনাগানের। বাগান রত্ন প্রয়াত স্বপনসাধন বোসকে(টুটু) শ্রদ্ধা জানিয়ে বৃহস্পতিবার...

ভোট পরবর্তী হিংসা মামলায় মমতার সওয়ালেই মান্যতা! পুলিশকে কড়া নির্দেশ প্রধান বিচারপতির বেঞ্চের

দীর্ঘ বছর পরে কালো কোট পরে এজলাসে দাঁড়িয়ে সওয়াল করলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর সেই...

শোভনদেব-ফিরহাদ-কুণালসহ বিধানসভায় শপথ ১৪০ জন বিধায়কের

বুধবারের পর বৃহস্পতিবারও রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব অনুষ্ঠিত হল। শপথ নিলেন তৃণমূল বিধায়ক...