Friday, June 26, 2026

বিস্ফোরক মোদির মন্ত্রী, মুসলিমদের নিয়ে এ কী বললেন!

Date:

Share post:

ফের বিতর্কিত মন্তব্যে নাম জড়ালো কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং-এর। বিহারের পূর্ণিয়ায় এক সভায় তিনি বলেন, ‘‘১৯৪৭ সালেই মুসলিমদের পাকিস্তানে পাঠিয়ে দেওয়া উচিত ছিল।’’ নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভের মধ্যে কেন্দ্রীয় মন্ত্রীর এই মন্তব্যে তৈরি হয়েছে বিতর্ক।

ওই জনসভায় গিরিরাজ সিং বলেন, ‘‘পূর্ব পুরুষদের কর্মের ফল ভোগ করতে হচ্ছে দেশবাসীকে। দেশের প্রতি নিজেদের প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার সময় এখন। ১৯৪৭ সালের আগে মহাম্মদ আলি জিন্না একটি ইসলামি দেশের কথা বলেছিলেন। সেই সময় যদি আমাদের মুসলিম ভাইদের পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হত ও হিন্দুদের এখানে আনা হত, তাহলে এই পরিস্থিতির মুখে পড়তে হত না। যদি ভারতের বংশধররা এখানে আশ্রয় না পান তবে তাঁরা কোথায় যাবেন?’’

দিনকয়েক আগেই উত্তরপ্রদেশের দেওবন্দে মুসলিমদের একটি জনসভা সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেছিলেন গিরিরাজ। ওই জনসভাকে ‘আতঙ্কবাদ কি গঙ্গোত্রী’ বলেও আখ্যা দেন। গিরিরাজের মন্তব্যে সমালোচনা হলে, তাঁকে ডেকে পাঠান বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নড্ডা। তাতে যে কোনও কাজ হয়নি তা বিহারের জনসভার মন্তব্যেই স্পষ্ট।

আরও পড়ুন-নির্বাচন কমিশনের বিরুদ্ধে আদালতে যাওয়ার হুমকি দিলীপের! কিন্তু কেন?

Related articles

তারাতলার ঘটনায় ব্যথিত, ‘প্রায়শ্চিত্ত’ করতে তৃণমূল ছাড়লেন বিশ্বরূপ!

কলকাতা পুরসভার (KMC) ৪৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বিশ্বরূপ দে (Former Councillor Biswarup Dey) তারাতলার বিপর্যয়ে মানসিক কষ্টে...

পঞ্চম শ্রেণির পড়ুয়ার উপর অমানবিক নির্যাতন! অধরা অভিযুক্ত

সামান্য এক ঘটনাকে কেন্দ্র করে সামনে এসেছে শিউরে উঠার মতো নির্যাতনের অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana)...

আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি খুনে গ্রেফতার ১০

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) বিধানসভায় নির্দেশের পরেই অ্যাকশন। দীর্ঘ আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি (CPM Couple Murder...

এবার সরকারি কর্মীদের সাপ্তাহিক ছুটিতেও কোপ! বিজ্ঞপ্তি জারি নবান্নের

বেসরকারি সংস্থায় এই বিড়ম্বনা আছেই- মালিকপক্ষের মর্জিতে ছুটির দিনেও অফিসে আসতে হয় অনেক কর্মীকেই। কিন্তু শনি-রবি বা ছুটির...