Thursday, June 25, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে আদালতে যাওয়ার হুমকি দিলীপের! কিন্তু কেন?

Date:

Share post:

পুরভোট প্রচারের জন্য রাজ্য নির্বাচন কমিশন যদি সময় না দেয়, সেক্ষেত্রে আদালতে যাবে বিজেপি। শুক্রবার সাফ জানিয়ে দিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, “নির্বাচন কমিশন পুরভোট প্রচারের জন্য যদি সময় না দেয়, নিয়ম না মেনে নির্বাচন করতে চায় তার জন্য কোর্ট আছে, এর আগেও আমরা কোর্টে গেছি, আবার যাবো। আমি আশা করব, ওনারা এমন কিছু করবেন না যাতে আমাদের কোর্টে যেতে হয়।”

পাশাপাশি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে একহাত নিয়ে বলেন, “পশ্চিমবাংলায় যারা রাজত্ব করছে তারা যে ধরনের হিংসা, দুর্নীতি করছে সাধারণ মানুষ এবং বিভিন্ন দলের কর্মীরা ভয়েতে আছে। এবং যারা পরিবর্তন চাইছে, তারা বিজেপির হাত ধরছে।”

প্রসঙ্গত, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ প্রতিদিনের মতোই আজ, শুক্রবার প্রাতঃভ্রমণে বেরিয়ে ছিলেন। প্রাতঃভ্রমণে এদিন তিনি সল্টলেক সেন্ট্রাল পার্কে এসে এমনই মন্তব্য করেন।

Related articles

জোড়া ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় মৃত্যু মিছিল, শোকপ্রকাশ মোদির

এক মিনিটেরও কম সময়ের ব্যবধানে জোড়া ভূমিকম্পে তছনছ ভেনেজুয়েলা (Earthquake in Venezuela)। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার একের পর এক...

অমরনাথ যাত্রার আগেই ভাড়া নির্ধারণ করে নির্দেশিকা জম্মু-কাশ্মীর প্রশাসনের

আগামী ৩ জুলাই শুরু হচ্ছে চলতি বছরের অমরনাথ যাত্রা(Shri Amarnath Yatra) । যাত্রীদের সুবিধার জন্য এবার আগেই বিভিন্ন...

বিচ্ছিন্ন সিকিম-কালিম্পং যোগাযোগ, ভোগান্তিতে জনজীবন

প্রবল বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার জেরে বিপর্যস্ত পাহাড়ি জনজীবন। আটকে বহু পর্যটক।একাধিক রাস্তায় ধস নামার পাশাপাশি বৃহস্পতিবার ভোরে...

FIFA World Cup: সহজ জয়ে নকআউটে ব্রাজিল, ম্যাচ শেষে আবেগে ভাসলন নেইমার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে নকআউট পর্বে উঠল ব্রাজিল(Brazil)। জোড়া গোল ভিনিসিয়াস...