Friday, June 5, 2026

বাংলাদেশি টাকা ও ভারতীয় রুপির তুলনায় কোন মুদ্রা দামি, জানলে চমকে যাবেন

Date:

Share post:

বাংলাদেশি টাকা ও ভারতীয় রুপির তুলনায় বিশ্বের কোন মুদ্রা সবচেয়ে দামি? ইউরো বা সুইস, কিংবা মার্কিন ডলার! না, মোটেই তা নয়।

হিসাব অনুযায়ী, বাংলাদেশি মুদ্রায় এক মার্কিন ডলারের বিনিময় মূল্য প্রায় ৮৪.৮১ টাকা আর ভারতীয় মুদ্রায় ৭১.৭৬ রুপি। আবার বাংলাদেশি মুদ্রায় এক সুইস ফ্রাঙ্কের বিনিময় মূল্য প্রায় ৮৫.৭১ টাকা। আর ভারতীয় মুদ্রায় ৭২.৩৫ রুপি। বাংলাদেশি মুদ্রায় এক ইউরোর বিনিময় মূল্য প্রায় ৯৩.৯৩ টাকা। আর ভারতীয় মুদ্রায় ৭৯.৫০ রুপি। তবে বাংলাদেশি ও ভারতীয় মুদ্রার নিরিখে সবচেয়ে দামি মুদ্রা কুয়েতি দিনার। কুয়েতি দিনার মধ্যপ্রাচ্যের সবচেয়ে দামি মুদ্রা। প্রতি কুয়েতি দিনারের জন্য বাংলাদেশি মুদ্রায় দিতে হয় ২৭৯.৩২ টাকা। আর ভারতীয় মুদ্রায় তার চেয়ে কিছুটা কম, ২৩৬.২৪ রুপি।

অন্যদিকে, যুক্তরাজ্যের ওভারসিজ টেরিটোরির মর্যাদা পেলেও ব্রিটিশ পাউন্ডের চল নেই জিব্রালটারে। সেখানে চলে জিব্রালটার পাউন্ড। তবে ব্রিটিশ পাউন্ডের চলও রয়েছে সেখানে। বাংলাদেশি মুদ্রায় এক জিব্রাল্টার পাউন্ডের বিনিময় মূল্য ১০৪.৩৩ টাকা। আর ভারতীয় মুদ্রায় ৮৮.২৭ রুপি। এক ব্রিটিশ পাউন্ডের বাংলাদেশি মুদ্রায় বিনিময় মূল্য ১০৯.৮৬ টাকা। আর ভারতীয় মুদ্রায় ৯২.৯১ রুপি। পাশাপাশি বাংলাদেশি মুদ্রায় জর্ডানের এক দিনারর বিনিময় মূল্য ১১৯.৬২ টাকা। আর ভারতীয় মুদ্রায় তার মূল্য দাঁড়ায় ১০১.২১ রুপি। মধ্যপ্রাচ্যের দেশ ওমানের এই মুদ্রার বাংলাদেশি টাকায় বিনিময় মূল্য খুব চড়া। বাংলাদেশি মুদ্রায় এক ওমানি রিয়ালের জন্য দিতে হয় ২২০.২৯ টাকা। আর ভারতীয় মুদ্রায় দিতে হয় ১৮৬.৪২ রুপি। বাহরিনের মুদ্রার নাম দিনার, যা এই অঞ্চলের অন্যতম দামি মুদ্রা। বাংলাদেশি মুদ্রায় বাহরাইনের এক দিনারের বিনিময় মূল্য ২২৪.৯৬ টাকা। আর ভারতীয় মুদ্রায় ১৯০.৩১ রুপি।

আরও পড়ুন- হারের ভ্রূকুটি কোহলি ব্রিগেডের মাথায়

Related articles

চন্দ্রনাথ খুনে নয়া মোড়! ফের যোগীরাজ্য থেকে গ্রেফতার ১

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) প্রাক্তন আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ (Chandranath Rath) হত্যাকাণ্ডের তদন্তে এবার নয়া মোড়। ফের যোগীরাজ্যের...

কোটি টাকার প্রতারণা, সোহমের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় এফআইআর!

অভিনেতা সোহম চক্রবর্তীর (Soham Chakraborty) বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগে চারু মার্কেট থানায় (Charu Market Police Station) দায়ের এফআইআর।...

অভিযুক্তর কোমরে দড়ি পরিয়ে ‘ইচ্ছাকৃত সম্মানহানি’ কেন? রাজ্যের কাছে রিপোর্ট তলব হাই কোর্টের

অভিযুক্তের উপর অনেক রাগ-ক্ষোভ থাকতে পারে। অভিযুক্তকে গ্রেফতার করতে পারে পুলিশ কিন্তু ইচ্ছাকৃত ভাবে তাঁর সম্মানহানি করতে পারে...

ফের অপরিবর্তিত রেপো রেট! লোনের EMI কি কমল?

এবারও রেপো রেট (RBI Repo Rate) অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India)। কোনও বদল...