Friday, June 19, 2026

মোদি জমানায় শুধু দেশদ্রোহিতার মামলা বেড়েছে, কলকাতায় এসে দাবি সিংভির

Date:

Share post:

কলকাতায় এসে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে একগুচ্ছ প্রশ্ন তুলে দিয়ে গেলেন এ রাজ্য থেকে কংগ্রেসের রাজ্যসভার সাংসদ অভিষেক মনু সিংভি। তাঁর অভিযোগ, কেন্দ্রে মোদি সরকার আসার পর থেকেই দেশদ্রোহিতার মামলা বেড়েই চলেছে। বুধবার প্রদেশ কংগ্রেস দফতর বিধান ভবনে এক সাংবাদিক বৈঠকে তিনি এ কথা জানান।

তাঁর কথায়, ২০১৪ সালের পর থেকে দেশদ্রোহীতার মামলা ভারতজুড়ে বাড়তেই থেকেছে। আর সিএএ পাস হওয়ার পর থেকে এই মামলার পরিমাণ আরও বেড়ে গিয়েছে। পাশাপাশি, কাশ্মীর ইস্যুতে এদিন তিনি ভর্ত্সনা করেন কেন্দ্রকে। এ বিষয়ে তিনি বলেন, ৩৭০ ধারা লাগু হওয়ার পর থেকেই ব্যবসা-বাণিজ্যের আকাল দেখা দিয়েছে। কাশ্মীরজুড়ে পর্যটন শিল্প একেবারে তলানিতে। আনুমানিক ২.৪ বিলিয়ন আমেরিকান ডলারের ক্ষতি হয়েছে।

এছাড়াও ডোনাল্ড ট্রাম্পের ভারত সফর নিয়েও তিনি বলেন, শুধু ঘোরাফেরা নয়। আশা করব আগামী দিনে ভারত এর থেকে কোনও ভালো ফায়দা তুলতে পারবে।

Related articles

জেনে নিন আজকের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ শুক্রবার (১৯ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন...

কেমন আছেন মেসির বাবা, বিবৃতি দিল পরিবার

মাঠে একের পর এক সাফল্যের মুহূর্ত উপহার দিলেও ব্যক্তিগত জীবনে কঠিন সময়ের মুখোমুখি লিওনেল মেসি (Lionel Messi)। সম্প্রতি...

চরম হতাশা-মানসিক অবসাদ!পরীক্ষার তিন দিন আগেও আত্মঘাতী নিট পরীক্ষার্থী

আগামী ২১ জুন অনুষ্ঠিত হতে চলেছে নিট-ইউজি পরীক্ষার রি-টেস্ট। এই পরীক্ষা শুরু হওয়ার আগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে...

বিবাহিত অম্বরীশ! অভিনেতার ছবি পোস্ট করে চমক কৌশিকের

বৃষ্টিভেজা শুক্রের সকালে টলিউডে সুখবর। বিয়ে করেছেন অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য (Ambarish Bhattacharya)! পাত্রী নাকি এয়ারহোস্টেস। আর বিয়েটা হয়েছে...