Monday, June 15, 2026

ট্রাম্পের জন্য রাজকীয় বিলাসের ব্যবস্থা কেন্দ্রের

Date:

Share post:

রাজকীয় রিশেপসন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। দিল্লিতে পৌঁছে স্ত্রী-কন্যা আর কম করে ১০০জন মার্কিন অফিসার, কর্মীকে নিয়ে উঠবেন মৌর্য শেরাটন হোটেলে। চানক্যপুরীর এই বিলাস বহুল হোটেল সেজে উঠছে আল্পনা-আলোয়। যাঁরা ফুলে-চন্দনে-মালায় অভিবাদন জানাবেন, সেই সব তরুণীদের শাড়ি বাছাই হয়ে গিয়েছে। রাজস্থানী কোটা সিল্কের শাড়ি পড়বেন থালি গার্লরা। আর লবিতে থাকছে নানা ধরণের হাতি, যা রিপাবলিকানদের ম্যাসকট। আসলে। ট্রাম্পকে খুশি করার কোনও সুযোগই হাতছাড়া করতে রাজি নয় নয়াদিল্লি।

১৫ তলায় আলাদা লিফটে করে উঠে যাবেন ট্রাম্প ও তাঁর পরিবার। প্রেসিডেন্সিয়াল স্যুট। সাড়ে চার হাজার স্ক্যোয়ার ফিটের এই স্যুটে থাকছে ‘বুখারা’ রেস্তোরাঁ। বিশাল দুটি বেড রুম। লিভিং রুম। হোটেল রুমে ট্রাম্পের ছবি তো থাকছেই। থাকছে মেলানিয়ার ছবিও। কালো কাঠের মেঝে। নিশ্চিদ্র নিরাপত্তা। ঘরে বসে দিল্লির তাপমাত্রা বা দূষণের পরিমাণ জানতে পারবেন। সঙ্গে লোভনীয় জিম আর স্পা।

প্রেসিডেন্সিয়াল স্যুটের বুখারায় থাকছে ট্রাম্প প্ল্যাটার। ট্রাম্পের নামে বিশেষ মেনু। চিকেন, মার্টন আর পনিরের রেসিপি। রাজভোগ, সন্দেশ, রাবড়ি, ডায়েট কোক, চেরি ভ্যানিলা আইসক্রিম। ট্রাম্পের পছন্দ বেকন অ্যান্ড এগস। ট্রাম্প বহুদিন আগে এদেশে এসে ওই রেস্তোরাঁয় বসে ছবি এঁকেছিলেন। সেই ছবি অ্যাপ্রনে প্রিন্ট করে তাঁকে দেওয়া হবে।

Related articles

বসিরহাটে সিভিক ভলান্টিয়ারকে মারধর! কাঠগড়ায় বিজেপির নেতা

কর্তব্যরত এক সিভিক ভলান্টিয়ারকে মারধর ও হেনস্থা করার অভিযোগ উঠল বিজেপির (BJP Leader-Worker) নেতা-কর্মীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর...

রাহুলের মৃত্যুর তদন্তে সিআইডি, দিঘায় বাড়ছে নিরাপত্তা বলয়: ঘোষণা মুখ্যমন্ত্রীর

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee) মৃত্যুর ঘটনায় তদন্তে নতুন মোড়। এবার এই মামলার তদন্তভার সিআইডির (CID)...

জনস্বার্থ না দ্বিচারিতা! যোগ দিবস উপলক্ষে ৭ দিন বন্ধ রেড রোড

মিল নেই কথায় আর কাজে! প্রথম থেকেই রাজ্য বিজেপির (West Bengal BJP) দাবি ছিল যে মানুষের স্বাচ্ছন্দের জন্য...

হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সঞ্চিতা উগলের রহস্যমৃত্যু

কয়েক ঘণ্টা আগেই রিল পোস্ট করেছিলেন কিন্তু তারপরেই রহস্যমৃত্যু ‘কুমকুম ভাগ্য’ খ্যাত অভিনেত্রী সঞ্চিতা উগলে (Sanchita Ugle)। যদিও...