ফের খুলেছে 'আর জি কর ফাইল', হাসপাতালে তদন্তে সিবিআই-এর বিশেষ দল

ফের আর জি কর মামলার (RG Kar Case) তদন্ত নিয়ে ঘটনাস্থল পরিদর্শনে গেল সিবিআই (CBI)-এর আধিকারিকরা। রাজ্যে রাজনৈতিক পালাবদল হতেই ফের নতুন করে গতি পেল এই মামলার তদন্ত। ২০২৪ সালের ৮ আগস্ট আর জি কর মেডিক্যাল কলেজে নাইট শিফট চলাকালীন সেমিনার হলে ধর্ষণ করে খুন করা হয়েছিল ওই তরুণী চিকিৎসককে। তৎকালীন তৃণমূল সরকারের আমলে কলকাতা পুলিশ এই ঘটনার তদন্তে নেমে সঞ্জয় রায় নামে এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করে, যাকে পরবর্তীকালে শিয়ালদহ আদালত যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনায়। তবে পুলিশি তদন্তে অসন্তুষ্ট হয়ে নির্যাতিতার পরিবার আদালতের দ্বারস্থ হলে তদন্তভার যায় সিবিআই-এর হাতে। কিন্তু সিবিআই-ও নতুন করে কাউকে গ্রেফতার না করায় ক্ষোভ প্রকাশ করেছিলেন অভয়ার বাবা-মা। তাঁদের স্পষ্ট দাবি ছিল, এই ঘটনায় আরও অনেকেই জড়িত, যারা আড়ালে রয়ে গিয়েছে। আরও পড়ুন: ফ্রান্স থেকে স্লোভাকিয়া- ইউরোপ সফরে কূটনৈতিক তৎপরতা মোদির
Sponsored

এবার আবার খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 'আর জি কর ফাইলস' খোলানোর পরেই কোমর বেঁধে মাঠে নেমেছে সিবিআই। কলকাতা হাই কোর্টের নির্দেশে গঠিত বিশেষ তদন্তকারী দল (SIT)-এর সদস্যেরা আজ, সোমবার সকালেই পৌঁছে যান আর জি কর হাসপাতালে। ৬-৭ সদস্যের এই উচ্চপর্যায়ের প্রতিনিধি দলটি ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি হাসপাতালের বর্তমান সুপার সপ্তর্ষি চট্টোপাধ্যায়ের সঙ্গে এক ম্যারাথন বৈঠক করেন। সোমবারই হাসপাতালের বেশ কয়েকজন আধিকারিককে জেরা করা হতে পারে বলেও সিবিআই সূত্রে ইঙ্গিত মিলেছে। গতকাল অর্থাৎ রবিবার রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় ইঙ্গিত দেন এই মামলার ফাইল দ্রুত তদন্তকারী সংস্থার কাছে পাঠানো হচ্ছে। সিবিআই-এর এই নতুন দফার তৎপরতা এবং হাইকোর্টের নজরদারিতে এবার আর জি কর কাণ্ডের আরও কোনও দোষী সামনে আসে কিনা, এখন সেটাই দেখার।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
Related Articles

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
12h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
12h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
13h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
13h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
13h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
13h ago
More from শিরোনাম
View All →
শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
14h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
15h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
16h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
16h ago

আমার কোনও ছুঁৎমার্গ নেই, দরকারে ককরোচদের কর্মসূচিতে যাব: বার্তা মমতার
16h ago
