জনস্বার্থ না দ্বিচারিতা! যোগ দিবস উপলক্ষে ৭ দিন বন্ধ রেড রোড

মিল নেই কথায় আর কাজে! প্রথম থেকেই রাজ্য বিজেপির (West Bengal BJP) দাবি ছিল যে মানুষের স্বাচ্ছন্দের জন্য রাস্তা আটকে ধর্মীয় কর্মসূচিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কিন্তু যোগ নাকি করা হয় মানুষের স্বাচ্ছন্দের জন্য। তাই যোগ দিবসের অনুষ্ঠান রেড রোডে (Red Road) হওয়া নিয়ে কোনও বিতর্ক থাকা একেবারেই উচিত নয়। কিন্তু তাই বলে এই উপলক্ষে ৭ দিন ধরে বন্ধ থাকবে শহর কলকাতার এমন গুরুত্বপূর্ণ একটি রাস্তা? এখানেই প্রশ্ন উঠছে এটি কী প্রশাসনিক যুক্তি, নাকি রাজনৈতিক দ্বিচারিতা?
Sponsored

ইতিমধ্যেই কলকাতা পুলিশের তরফে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে যেহেতু ২১ জুন রেড রোডে ১২তম আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হবে নিরাপত্তার খাতিরে ও যানজট এড়াতে ট্র্যাফিক নিয়ন্ত্রণ করা হচ্ছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৪ জুন রাত ১০টা থেকে ২১ জুন পর্যন্ত রেড রোডে সব ধরনের যান চলাচল বন্ধ থাকছে। এদিকে রেড রোড বন্ধ থাকায় উত্তর ও দক্ষিণমুখী গাড়িগুলির জন্য একাধিক ডাইভারশন রুট ঠিক করেছে কলকাতা ট্র্যাফিক পুলিশ। হাওড়া ও ডালহৌসি মুখী বাসগুলিকে বেলভেডিয়ার রোড, এজেসি বোস রোড, টার্ফ ভিউ, এজেসি র্যাম্প হয়ে ঘুরিয়ে দেওয়া হবে বলেই খবর। দক্ষিণ কলকাতাগামী যানবাহনকে মেয়ো রোড, ডাফরিন রোড এবং জওহরলাল নেহরু রোড হয়ে বিকল্প রুটে ডাইভার্ট করা হবে। শুধু তাই নয়, জানানো হয়েছে পরিস্থিতি অনুযায়ী আরও ডাইভারশন হতে পারে। পুলিশ সূত্রে খবর, ২১ জুন প্রয়োজন অনুযায়ী শহরের অন্যান্য মেন ও সংযোগকারী রাস্তাতে যান চলাচলের রুট পরিবর্তন করা হবে। আরও পড়ুন: ফের খুলেছে ‘আর জি কর ফাইল’, হাসপাতালে তদন্তে সিবিআই-এর বিশেষ দল
Sponsored

কিছুদিন আগেই প্রশাসনের তরফে জানানো হয় রেড রোডে বড়সড় কোন জমায়েত হলে যান চলাচল ব্যাহত হয় আর সাধারণ মানুষের অসুবিধা করে এই ধরণের গুরুত্বপূর্ণ রাস্তা দীর্ঘক্ষণ বন্ধ রাখা সম্ভব নয়। সেই যুক্তিতেই চলতি বছর ঈদের নামাজকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে স্থানান্তরিত করা হয়। তবে এখন কোথায় গেল জনস্বার্থ? তবে কী যোগ দিবসের নামে এটা রাজনৈতিক পছন্দ-অপছন্দের প্রতিফলন। স্বাভাবিকভাবেই এর পরে প্রশাসনিক নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে।
Sponsored

পুলিশ সূত্রে খবর, ২১ জুন সকাল থেকে পণ্যবাহী গাড়ির উপর নিষেধাজ্ঞা থাকছে। অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় পণ্যবাহী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এজেসি বোস রোডের দক্ষিণমুখী অংশ (মৌলালি মোড় থেকে), সেন্ট জর্জেস গেট রোড, স্ট্র্যান্ড রোডের নির্দিষ্ট অংশ, সিআর অ্যাভিনিউয়ের দক্ষিণমুখী অংশ ও জওহরলাল নেহরু রোডের দুই দিকই বন্ধ থাকবে বলে খবর। অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত হসপিটাল রোড (পূর্ব ও পশ্চিম), লাভার্স লেন, ক্যাসুয়ারিনা অ্যাভিনিউ, খিদিরপুর রোডের অংশবিশেষ, আরআর অ্যাভিনিউয়ের নির্দিষ্ট অংশ, গোষ্ঠ পাল সরণি (কিংসওয়ে), কুইন্সওয়ে, ডাফরিন রোড, আউটরাম রোড, এসপ্ল্যানেড র্যাম্প, মেয়ো রোড সম্পূর্ণরূপে বন্ধ থাকছে। কিন্তু অনুষ্ঠান উপলক্ষে স্পেশাল পারমিটের স্টিকার থাকলে গাড়িগুলিকে মেয়ো রোডে চলাচলের অনুমতি দেওয়া হবে।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
Related Articles

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
11h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
11h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
12h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
12h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
12h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
12h ago
More from শিরোনাম
View All →
শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
14h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
14h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
15h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
15h ago

আমার কোনও ছুঁৎমার্গ নেই, দরকারে ককরোচদের কর্মসূচিতে যাব: বার্তা মমতার
15h ago
