Monday, May 11, 2026

দিল্লির হার নিয়ে বিজেপি নেতাদের বিরুদ্ধেই বিস্ফোরক মন্তব্য মনোজ তিওয়ারির

Date:

Share post:

বিধানসভা নির্বাচনে ভরাডুবির পরেই দিল্লি বিজেপি-তে ভাঙনের ইঙ্গিত। হারের পরে সেই দায় মাথায় নিয়ে দলের প্রধানের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন মনোজ তিওয়ারি। এবার বিজেপি নেতাদরে বিরুদ্ধেই ক্ষোভ উগড়ে দিলেন তিনি। তাঁর অভিযোগ, একাধিক দলের শীর্ষ স্থানীয় নেতার বিদ্বেষমূলক মন্তব্যের জেরেই দিল্লি ভোটে ধরাশায়ী হয়েছে গেরুয়া শিবির। রবিবার, সংবাদিকদের সামনে বেশ কয়েকজন দলীয় নেতার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন মনোজ।
দিল্লি বিধানসভা নির্বাচনে ৭০-এর মধ্যে মাত্র ৮টি পেয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে বিজেপি-কে। ফলপ্রকাশের আগের দিনও ৫০টি আসন দখল করবেন বলে দাবি করেছিলেন মনোজ তিওয়ারি। কিন্তু নির্বাচনে বিপর্যয়ে পরে মেজাজ হারান তিনি। তাঁর মতে, হিংসামূলক, বিতর্কিত মন্তব্য করা উচিত হয়নি নেতাদের। মনোজের এই মন্তব্যের পরে রাজধানীতে গেরুয়া শিবিরে ফাটল বাড়ছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

Related articles

বিধানসভায় ভাষা সমস্যা! কুড়মালিতে শপথ নেওয়া নিয়ে বিপাকে ৫ বিধায়ক

বিধানসভার সচিবালয়ে কুড়মালি ভাষার কোনও অনুবাদক আপাতত নেই। ফলে এবার জঙ্গলমহলের বিজেপির ৫ কুড়মি বিধায়কের (MLA) কুড়মালি ভাষায়...

IPL: বড় ধাক্কা কেকেআরের, চোটের জেরে অনিশ্চিত বরুণ, গ্রিনকে নিয়েও সংশয়

আইপিএল (IPL) প্লে অফের লড়াইয়ে এখনও টিকে আছে কেকেআর(KKR)। আগামী বুধবার আরসিবির (RCB) বিরুদ্ধে নামার আগে বড় ধাক্কা...

নির্বাচন মিটতেই ফের ডাক সুজিত বসুর, হাজিরা দিলেন ইডি দফতরে

রাজ্যের রাজনৈতিক আবহে ফের চর্চার কেন্দ্রে পুর নিয়োগ মামলা। ভোটের ফল ঘোষণার পর এই প্রথম ইডির মুখোমুখি হলেন...

ফের জামিন খারিজ চিন্ময় কৃষ্ণ প্রভুর! তারেক জমানাতেও হল না মুক্তি

ফের চিন্ময় কৃষ্ণ প্রভুর (Chinmoy Krishno Dash) জামিনের আর্জি খারিজ করল বাংলাদেশের আদালত (Bangladesh High Court)। চট্টগ্রামের এক...