Sunday, June 21, 2026

জেনারেল বেডে দেওয়া হল দিব্যাংশুকে, আর স্কুলে যেতে চায় না সে

Date:

Share post:

অনেকটাই সুস্থ হওয়ার পথে পোলবা কাণ্ডে আহত দিব্যাংশু। তাকে রবিবার জেনারেল বেডে দেওয়া হল । বাবা ও মায়ের সঙ্গে কথা বলেছে খুদে পড়ুয়া। কিন্তু আর স্কুলে যেতে চায় না, জানিয়েছে মাকে।
দিন কয়েকের মধ্যে আরও  সুস্থ হয়ে উঠবে সে। এমনটাই জানানো হয়েছে এসএসকেএম হাসপাতালের পক্ষ থেকে ওই শিশুর পরিবারকে।
আরেক আহত শিশু ঋষভ সিংহ-এর গতকাল মৃত্যু হয়। যদিও অক্সিজেন সাপোর্ট সিস্টেম ছাড়া এখনও স্বাভাবিক ভাবে শ্বাস প্রশ্বাস নিতে পারছে দিব্যাংশু। তার মাকেও তার সঙ্গে থাকার অনুমতি দেওয়া হয়েছে। সংক্রমণ যাতে ছড়িয়ে পড়তে না পারে তার জন্য আরও কয়েকদিন এন্টিবায়োটিক চলবে তার। দুর্ঘটনার স্মৃতি মুছে ফেলতে মনোবিদের সাহায্য নেওয়া হবে বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে । তারপরই তাকে ছেড়ে দেওয়া হবে হাসপাতাল থেকে ।

Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...