Saturday, June 20, 2026

আহমেদাবাদে ট্রাম্পের মেনুতে রকমারি পদ, কী থাকছে জানেন?

Date:

Share post:

আজ সোমবার দু’দিনের ভারত সফরে আসছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । আহমেদাবাদ সেজে উঠেছে সস্ত্রীক ট্রাম্পকে স্বাগত জানাতে। তাঁদের জন্য তৈরি
রকমারি খাবারের সম্ভার। এই সুস্বাদু খাবার সাজিয়ে দেওয়া হবে সস্ত্রীক ডোনাল্ড ট্রাম্পের সামনে।
আহমেদাবাদে বিমান থেকে নামার পর গুজরাতি সুস্বাদু খাবার স্বাদ নেবেন তাঁরা। ‘ফরচুন ল্যান্ডমার্ক হোটেল’-এর শেফ সুরেশ খান্না জানিয়েছেন, খামান, ভিন্নশস্যের রুটির মতো রকমারি খাবারের সম্ভার সাজিয়ে দেওয়া হবে সস্ত্রীক ডোনাল্ড ট্রাম্পের সামনে। তিন‌ি জানাচ্ছেন, ‘‘এটা একটা বড় দিন। মার্কিন রাষ্ট্রপতির জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। আমরা তাঁর সফরের দিকে সত্যিই তাকিয়ে রয়েছি। গুজরাতের স্থানীয় পদকে অন্তর্ভুক্ত করা হয়েছে। যথা- খামান, ব্রকোলি সামোসা, ঘন মধুর কুকিজ, ভিন্ন শস্যের রুটি, ডাবের জল, আইস টি, স্পেশাল চা ও তেলেভাজা।”
তিনি জানান, সমস্ত মেনুই পরিবেশনের আগে পরীক্ষা করে নেওয়া হবে।

Related articles

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...

দিঘায় বোটিং দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

দিঘায় বোটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা শেখ বাপনের (২৮)। শনিবার সকালে এই ঘটনাকে...

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...