Tuesday, May 19, 2026

শূন্যপদে নিয়োগ করছে এসএসসি, জেনে নিন কীভাবে আবেদন করবেন

Date:

Share post:

এক হাজারের বেশি শূন্যপদে নিয়োগ করছে স্টাফ সিলেকশন কমিশন। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং স্নাতক উত্তীর্ণরা আবেদন করতে পারবেন।

কীভাবে করবেন আবেদন?

মোট ১৫১৮ শূন্যপদে নিয়োগ করা হবে। এসএসসি-র নতুন ওয়েবসাইটে গিয়ে নিজের নাম রেজিস্ট্রেশন করাতে হবে। আগে রেজিস্ট্রেশন করা থাকলে, নতুন করে করার প্রয়োজন নেই। রেজিস্ট্রেশন আইডি, পাসওয়ার্ড দিয়ে নিজের প্রোফাইলের মধ্যে বিভিন্নপদে শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে আবেদন করা যাবে। গোটা প্রক্রিয়া হবে অনলাইনে। ন্যূনতম বয়স হতে হবে ১৮ বছর। বয়সের উর্দ্ধসীমা পদ অনুযায়ী পরিবর্তন হবে। পদ অনুযায়ী আলাদা করে আবেদন ফি দিতে হবে। আগামী ২০ মার্চ পর্যন্ত আবেদন করা যাবে। আবেদন করার জন্য সাধারণ প্রার্থীদের ১০০ টাকা ফি দিতে হবে। অনলাইনের মেটানো যাবে ফি। সংরক্ষিত ও প্রতিবন্ধী, মহিলা প্রার্থীদের আবেদনের ফি লাগবে না। আগামী ২৩ মার্চ পর্যন্ত আবেদন ফি জমা দেওয়া যাবে।

প্রথম পর্বে কম্পিউটার ভিত্তিক অবজেক্টিভ টাইপ পরীক্ষা নেওয়া হবে। পরে স্কিল টেস্ট নেওয়া হবে। পূর্ব ভারতের প্রার্থীদের জন্য কলকাতার সেন্টার কোড ৪৪১০, হুগলি জেলার সেন্টার কোড ৪৪১৮ ও শিলিগুড়ির সেন্টার কোড ৪৪১৫। অনলাইনে এসএসসি রেজিস্ট্রেশন করা যাবে https://ssc.nic.in/Registration/Home এই লিঙ্কে। রেজিস্ট্রেশন করা থাকলে অনলাইন আবেদন লিঙ্ক-https://ssc.nic.in/

আরও পড়ুন-বিক্রি হচ্ছে এয়ার ইন্ডিয়া, কিনছে কারা?

Related articles

মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে ডাক তৃণমূল বিধায়ককেও 

বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) চলতি সপ্তাহে উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠক করতে চলেছেন। রাজ্যে পূর্ববর্তী সরকারের এই...

মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই হাঁটতে বাধ্য হচ্ছে রাজ্যের নয়া সরকার! কটাক্ষ কুণালের 

রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তন হলেও জনমোহিনী প্রকল্পের চেনা বৃত্ত থেকে বেরোতে পারছে না নতুন সরকার। ক্ষমতায় আসার আগে যারা...

সরকারি খরচে রাশ টানতে কড়া নবান্ন, দফতরগুলিকে একগুচ্ছ নির্দেশিকা মুখ্যসচিবের

রাজ্যের সমস্ত সরকারি দফতরে খরচে লাগাম টানতে এবার কড়া নির্দেশিকা জারি করল নবান্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে জারি...

অভিষেকের বাড়িতে পুরসভার নোটিশ, বিল্ডিং প্ল্যান চেয়ে পাঠাল পুর কর্তৃপক্ষ

এবার কলকাতা পুরসভার স্ক্যানারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডে তাঁর দুটি বাড়ির নির্মাণ...