Friday, June 26, 2026

বিক্রি হচ্ছে এয়ার ইন্ডিয়া, কিনছে কারা?

Date:

Share post:

বিক্রি হচ্ছে এয়ার ইন্ডিয়া। মোদি ঘনিষ্ঠ আদানি গ্রুপ কিনতে চলেছে এয়ার ইন্ডিয়া। ঋণের বোঝা মাথায় নিয়েই এয়ার ইন্ডিয়া কেনায় আগ্রহ দেখিয়েছে আদানিরা। যদিও নিলামে অংশ নেওয়ার জন্য এখনই ইচ্ছে পত্র জমা করেনি তারা।

বিপুল লোকসানে চলছে এয়ার ইন্ডিয়া। বিক্রি করার কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। কিন্তু কে কিনবে এয়ার ইন্ডিয়া। প্রশ্ন উঠেছে তা নিয়েই। এর আগে ২০১৮ সালে এয়ার ইন্ডিয়া বিক্রির চেষ্টা করেছিল কেন্দ্রীয় সরকার। খুব শীঘ্রই এয়ার ইন্ডিয়া নিলাম করা হবে। এবার পুরো শেয়ার বিক্রি করতে চলেছে কেন্দ্র। মৌখিক ভাবেই আগ্রহ দেখিয়েছে আদানি গ্রুপ। এর আগে দেশের বেশ কয়েকটি বিমানবন্দর দেখাশোনার দায়িত্ব পেয়েছে আদানিরা। যার মধ্যে রয়েছে আমদাবাদ, লখনউ, জয়পুর, তিরুবনন্তপুরম এবং বেঙ্গালুরু। অন্যদিকে ২০১৯ সালের ৩১ মার্চ পর্যন্ত এয়ার ইন্ডিয়ার ঋণ ছিল ৬০,০৭৪ কোটি টাকা। যে এয়ার ইন্ডিয়া কিনবে তাকে কমপক্ষে ২৩, ২৮৬ কোটি টাকা দেনা মেটাতে হবে। ক্রেতাদের কাছে এই দেনা মেটানোই বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

আরও পড়ুন-আমেরিকার সঙ্গে ৩০০ কোটি ডলারের প্রতিরক্ষা চুক্তি ভারতের

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...