Friday, June 26, 2026

এবার নজরদারি হাতের মুঠোয়! মোবাইলের এক ক্লিকেই সরকারি প্রকল্পের কাজ

Date:

Share post:

এবার নজরদারি হাতের মুঠোয়। মোবাইলে এক ক্লিকেই দেখা যাবে সরকারি প্রকল্পের কাজ। ‘রিয়েল টাইম’ নজরদারিও সম্ভব এই অ্যাপটির সাহায্যে।

এই অ্যাপটির আনুষ্ঠানিক সূচনা হয় সোমবার বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে। অ্যাপটির নাম ‘সমীক্ষা’। কোনও আধিকারিক পরিদর্শনে গিয়ে কোনও কাজের ত্রুটি দেখতে পেলে তা ছবি সহ ওই অ্যাপে আপলোড করে দিলে জেলা প্রশাসনের কর্তারাও তা দেখে নিতে পারবেন। পরিদর্শনের আধিকারিকরা সেখানে কোনও মন্তব্য করলে তাও দেখতে পাবেন তাঁরা।

এই অ্যাপের সূচনায় সেখানে উপস্থিত ছিলেন জেলাশাসক বিজয় ভারতী, জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া। এবার থেকে সরকারি কাজে পরিদর্শন চলাকালীন অ্যাপেই যাবতীয় তথ্য সঙ্গে সঙ্গে আপলোড করতে হবে আধিকারিকদের। এরফলে মোবাইলেই তাঁদের পরিদর্শনকালে প্রাপ্ত যাবতীয় তথ্য জেলাশাসক বা সংশ্লিষ্ট দফতরের আধিকারিকরা তা দেখে নিতে পারবেন। প্রয়োজনীয় পদক্ষেপও সঙ্গে সঙ্গে শুরু করতে পারবেন। জেলাশাসক বিজয় ভারতী বলেন, “পরিদর্শনের রিপোর্ট নির্দিষ্ট সময়ে পাওয়া বা সব রিপোর্ট কম্পাইল করার ক্ষেত্রে সমস্যা হত। এবার থেকে তা থাকবে না। সবই অ্যাপের মাধ্যমে মনিটরিং করা হবে।”

আরও পড়ুন-বিরোধিতা ছাড়াই সমাবর্তনে যোগ আচার্য তথা রাজ্যপালের

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...