Friday, June 26, 2026

দেশজুড়ে স্টুডেন্টস ক্রেডিট কার্ড হবে; ৪ জুন পরিবর্তনের বার্তা অভিষেকের

Date:

Share post:

প্রথম দুই দফার নির্বাচনে রাজ্যর মানুষ সার্জিকাল স্ট্রাইক করেছেন, সেটাই আভাস দিচ্ছে ৪ জুন দেশ জুড়ে পরিবর্তনের। ডায়মন্ড হারবারের নির্বাচনী জনসভা থেকে দেশের পরিবর্তনের সরকার গঠনের বার্তা দিলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেশে পরিবর্তনের সরকার গঠিত হলে আগেই বিনামূল্যে গ্যাসের সিলিন্ডার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। ডায়মন্ড হারবারের জনসভা থেকে ভারতের মেধাবী পড়ুয়াদের জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ডের বার্তা দিলেন অভিষেক।

বিজেপির চারশোর পারের আস্ফালন দুশো-তে আটকে যাওয়ার বার্তা রবিবার বজবজের নির্বাচনী সভা থেকে দেন অভিষেক। তিনি বলেন, “ইতিমধ্যেই দুটো দফায় ভোট হয়েছে। উত্তরে জেলার মানুষ বাংলা বিরোধীদের বিরুদ্ধে সার্জিকাল স্ট্রাইক করেছে। আমি ভবিষ্যৎ বাণী করি না। বিজেপির বিরুদ্ধে মানুষের যে বিতৃষ্ণা, যে ক্ষোভ, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ সারা ভারত জুড়ে ইতিমধ্যেই হতে শুরু হয়ে গেছে। জুনের চার তারিখ ভোটবাক্স খুলবে। আপনারা লিখে রাখুন, চারশো পারের গল্প দিচ্ছে তো। লিখে রাখুন দুশোয় আটকে যাবে।”

সেই সঙ্গে তিনি পরিবর্তনের সরকার তৈরি হওয়া নিয়েও ‘ভবিষ্যৎ বাণী’ করেন। তিনি বলেন, “৪ তারিখ যে পরিবর্তনের সরকার দশ বছর পর ভারতে তৈরি হবে, তাতে অগ্রণী ভূমিকা নেবে তৃণমূল ও বাংলার মানুষ।”

দেশের ক্ষমতা পরিবর্তন হলে কীভাবে সাধারণ মানুষের উন্নয়ন বাস্তবায়িত হবে সে কথা বলতে গিয়ে অভিষেক রবিবার বলেন মোদির জনবিরোধী নীতির কারণে যে গরীব পরিবারকে হাজার বারোশো টাকা দিয়ে গ্যাস কিনতে হয় তাঁদের বিনামূল্যে গ্যাসের সিলিন্ডার দেবেন। তবে এদিনের সভা থেকে তিনি দেশের মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য নতুন বার্তা দেন। তিনি বলেন, “ভারতের প্রত্যেক মেধাবী ছাত্রছাত্রীর জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ডে সরকার ১০ লক্ষ টাকার ঋণের ব্যবস্থা করবে। সরাসরি তাদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে, ৪ শতাংশ সুদে। ভারতবর্ষ জুড়ে আমরা সেটা বাস্তবায়িত করে দেখাব।”

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...