Wednesday, May 27, 2026

আমেরিকার সঙ্গে ৩০০ কোটি ডলারের প্রতিরক্ষা চুক্তি ভারতের

Date:

Share post:

প্রত্যাশা মতোই আমেরিকার সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর হল ভারতের। মঙ্গলবার, দিল্লির হায়দরাবাদ হাউসে দুদেশের মধ্যে ৩০০ কোটি ডলারের প্রতিরক্ষা চুক্তি ছাড়াও ৩টি সমঝোতাপত্র সই হয়। সেগুলির মধ্যে ১টি বিদ্যুৎ ক্ষেত্রে এবং অন্য দুটি স্বাস্থ্য ও শক্তিতে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, ভারত-আমেরিকা দুদেশেই পারস্পরিক সম্পর্ক উন্নততর করতে চায়। প্রতিরক্ষা ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা বাড়ছে। এই সফর দু’দেশের কাছেই আশা ব্যাঞ্জক।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, দুদেশের মধ্যে বিশ্বের মধ্যে উন্নততম অ্যাপাচে ও এমএইচ-৬০ হেলিকপ্টার কেনা-বেচার চুক্তি হয়েছে। প্রধানমন্ত্রী জানান, মাদকের ব্যবসা বন্ধ করতে তাঁরা বদ্ধপরিকর।

এতদিন পর্যন্ত ভারতে ব্রিটিশ সি কিং হেলিকপ্টার ছিল, যার শুধুমাত্র তল্লাশি অভিযানের ক্ষমতা রয়েছে। কিন্তু এবার আমেরিকা থেকে ১৫,১৫৭ কোটি টাকা দিয়ে MH 60 Romeo Naval হেলিকপ্টার কেনা হচ্ছে যার সাবমেরিন শনাক্ত করে ধ্বংস করার ক্ষমতা রয়েছে। অত্যাধুনিক এই কপ্টারে থাকবে মাল্টি মোড রাডার ও নাইট ভিশন ছাড়াও থাকছে MK 54 টর্পেডো। লুকিয়ে থাকা সাবমেরিনকে ধ্বংস করার ক্ষমতা রয়েছে এই কপ্টারের। এরসঙ্গে ৫৬৯২ কোটি টাকা দিয়ে AH 64E আপাচে অ্যাটাক চপার কেনা হচ্ছে।

আরও পড়ুন-ভারতে ঘুরছেন ডোনাল্ড ট্রাম্প, ওদিকে চুল ছিঁড়ছে গুগল

Related articles

কর্মীদের পাশে দাঁড়ানো থেকে আইনি লড়াই, রবিবার কালীঘাটে দিকনির্দেশ দেবেন মমতা

রবিবার পরিষদীয় দলের বৈঠক হবে কালীঘাটে। এই বৈঠকে পরবর্তী দিকনির্দেশনা দেবেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুদিন ধরেই কালীঘাটের বাসভবনে...

সম্প্রীতি নষ্টের অভিযোগ: অভিষেকের বিরুদ্ধে দ্বিতীয় FIR দায়ের

হিংসার উস্কানির পরে এবার ধর্মীয় সম্প্রীতি নষ্টের উস্কানির অভিযোগ। এই অভিযোগে এবার আরও একটি অভিযোগ দায়ের হল তৃণমূল...

টিকিট কেটেও জায়গা পেলেন না যাত্রীরা! রেলকে ৩৫ হাজার টাকা জরিমানা

ট্রেনে উঠে হাজারো সমস্যার সম্মুখিন যে সাধারণ যাত্রীরা তাঁদের জন্য কিছুটা স্বস্তি দিল আদালত। রেলের যে চরম অব্যবস্থার...

সাসপেনশন অতীত! কালীঘাট থেকে সোজা নবান্নে মুখ্যমন্ত্রীর দফতরে ওসি গৌতম দাস

নির্বাচন পর্বে আগ্নেয়াস্ত্র হাতে ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার অভিযোগে একসময় সাসপেন্ড হতে হয়েছিল যাঁকে, এবার সেই পুলিশ...