Saturday, March 14, 2026

কালো পতাকা দেখিয়ে অমিত শাহকে স্বাগত জানাবে SFI-DYFI

Date:

Share post:

নরেন্দ্র মোদির পর এবার অমিত শাহ!

আগামী ১ মার্চ কলকাতার শহিদ মিনারে সভা করতে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সঙ্গে থাকার কথা জেপি নাড্ডারও৷ ওই দিন শাহকে কালো পতাকা দেখাবে সিপিএমের ছাত্র-যুবরা। একইসঙ্গে বামনেতৃত্ব প্রশ্ন তুলেছে, কীভাবে অমিত শাহকে সভার অনুমতি দেওয়া হল, তা নিয়েও৷ প্রসঙ্গত, দু’দিনের সফরে রাজ্যে এসেছিলেন নরেন্দ্র মোদি। তখন রাস্তায় নেমে কালো পতাকা, প্ল্যাকার্ড, ব্যানার হাতে নিয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন বাম ও অতি-বাম ছাত্রযুবরা।

এবার অমিত শাহের পালা৷ তিনি আসছেন ১ মার্চ। কলকাতার শহিদ মিনারে তাঁর সভা। SFI-এর রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য বলেছেন,”কালো পতাকা দেখিয়ে ‘দাঙ্গাবাজ’ অমিত শাহকে স্বাগত জানানো হবে। ওনাকে কলকাতায় এলে ভয়ে ভয়ে থাকতে হবে। পথ পরিবর্তন করতে হবে৷ কলকাতার মাটিতে অমিত শাহকে ধর্মের রাজনীতি করতে দেওয়া হবে না।” DYFI রাজ‍্য সম্পাদক সায়নদীপ মিত্রের বলেছেন, “দিল্লিতে শান্তির বার্তা নিয়ে এবং কাজের দাবিতে ২৮ ফেব্রুয়ারি যাচ্ছে DYFI-এর পশ্চিমবঙ্গ কমিটি । দিল্লির আগুন নেভাতে যাচ্ছি আমরা। পুলিশ আটকাতে পারবে না। নরেন্দ্র মোদিকে যেভাবে বাংলায় স্বাগত জানানো হয়েছিল, সেই ভাষাতেই অমিত শাহকে স্বাগত জানানো হবে।”

ওদিকে, দিল্লির হিংসার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীকেই দায়ী করেছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। বলেছেন,”২০০২ সালের নায়করাই এসব করছেন। এরাই প্রোমোশন পেয়ে এখন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন। সারাদেশে গুজরাট মডেল চালাতে চাইছে।”

আরও পড়ুন-হিংসায় মৃত-আহতদের পরিবারকে দিল্লি সরকারের আর্থিক সহায়তা

spot_img

Related articles

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...