Saturday, June 20, 2026

নিম্নমানের সুতো দিয়ে সেলাইয়ের অভিযোগ, প্রাণ হারাল ১০ দিনের শিশু

Date:

Share post:

অস্ত্রোপচারের পর নিম্নমানের সুতো দিয়ে সেলাই করা হচ্ছে। দিনকয়েক আগে এনআরএস হাসপাতালের বিরুদ্ধে এমনটাই অভিযোগ করেছিল একাধিক রোগীর পরিবার। এবার সেই সুতোর জন্য মৃত্যু হল দশ দিনের শিশুর। বৃহস্পতিবার সন্ধ্যায় এনআরএস হাসপাতালে মৃত্যু হয় একরত্তির। ঘটনার তদন্ত শুরু করেছে স্বাস্থ্য দফতর।

মৃত শিশুর পরিবারের অভিযোগ, পরপর তিনবার একই ক্ষতস্থানে অস্ত্রোপচার হয়েছে ওই শিশুর দেহে। আর প্রতিবারই সেলাই করা হয়েছে নিম্নমানের সুতো দিয়ে।পরিবারের অভিযোগ, ওই সুতো থেকেই সেপটিক হয়েছে। টানা তিনবার অস্ত্রোপচার, তার উপর নিম্নমানের সুতো, এই ধকল সহ্য করতে পারেনি বলেই অভিযোগ পরিবারের।

১৮ ফেব্রুয়ারি প্রথমবার শিশুর দেহে অস্ত্রোপচার হয়। ওই একই ক্ষতস্থানে ২২ ফেব্রুয়ারি এবং ২৬ ফেব্রুয়ারি অস্ত্রোপচার করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অন্য রোগীদেরও একই অভিযোগ। রোগীর পরিবারের তরফে জানানো হয়েছে, একাধিকবার হচ্ছে অস্ত্রপচার। যা সহ্য করতে পারছে না রোগীরা।

পেডিয়াট্রিক সার্জারি বিভাগে অস্ত্রপচার হয় ওই শিশুর। শিশু মৃত্যুতে নড়েচড়ে বসেছে স্বাস্থ্য দফতর। শুক্রবার সকালে স্বাস্থ্য দফতরের নির্দেশে ড্রাগ কন্ট্রোলের ৩ আধিকারিক হাসপাতাল পরিদর্শনে যান। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন তাঁরা। জিজ্ঞাসাবাদ করা হয় পেডিয়াট্রিক বিভাগের চিকিৎসকদের।

আরও পড়ুন-কলেজ শিক্ষকদের বাড়তি ছুটি তুলে দিতে চান শিক্ষামন্ত্রী

 

Related articles

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, আর্জি আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...