Friday, April 24, 2026

হিংসার দিল্লিতে প্রাণ বাঁচাল সংখ্যালঘু পরিবার

Date:

Share post:

রাজধানীতে হিংসা কবলিত এলাকায় কেমন আছেন স্থানীয়রা? বিদ্বেষের বিষবাষ্পেও বেঁচে আছে মানবতা। সংখ্যালঘু কলোনিতে গিয়ে বেঁচে ফিরলেন ৪৫ বছর বয়সী মহিলা ও তাঁর মেয়েরা।
গত চার দিন ধরে অশান্ত রাজধানী। এই পরিস্থিতিতে কীভাবে বেঁচে আছেন শান্তি প্রিয় মানুষ? উত্তর পূর্ব দিল্লির বাসিন্দা ওই মহিলা শোনালেন সেই কাহিনী। বুধবার রাতে হিংসার আঁচ এসে পড়েছিল তাঁর বাড়িতেও। এক দল যুবক ঘরে ঢুকে শ্লীলতাহানি করে বলে অভিযোগ। গায়ে ওড়না জড়িয়ে একতলা থেকে ঝাঁপ দেন তিন মহিলা।
আক্রান্ত ওই মহিলা একটি স্বেচ্ছাসেবী সংস্থায় কাজ করেন। তিনি জানান, ‘‘বুধবার রাতে একদল যুবক ঘরে ঢুকে পড়ে। রীতিমতো টানাহ্যাঁচড়া করতে থাকে আমাদের। প্রাণ হাতে করে বাড়ি ছেড়ে পালাই। রাস্তায় ধাওয়া করে ওই যুবকরা। আয়ুব আহমেদ নামে এক দোকানদারের বাড়িতে উঠি আমরা।’’ অল-হিন্দ হাসপাতালে শুয়ে চোখে জল তাঁর। তিনি আরও বলেন, ‘‘আহমেদের বাড়িতে পৌঁছানোর পর সেখানেই খাওয়া দাওয়া করি। পরে অল-হিন্দ হাসপাতালে ভর্তি করা হয় আমাদের।’’ আহমেদ জানান, ‘‘ঘটনার জেরে আতঙ্কিত ছিলেন ওই তিন জন। পরে তাঁদের হাসপাতালে ভর্তি করতে হয়।’’

আরও পড়ুনমৃত্যু বেড়ে ৪৩, নমাজের জন্য কার্ফু আংশিক শিথিল

Related articles

নেশার টানে মদের দোকানে, রোদ উপেক্ষা করে সকাল থেকে সুরাপ্রেমীদের লম্বা লাইন 

চারদিন বন্ধ থাকার পর অবশেষে কলকাতায় খুলল মদের দোকান। শুক্রবার সকাল থেকেই লম্বা লাইন সুরাপ্রেমীদের। দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও...

IPL: মুম্বই ইন্ডিয়ান্সের পারফরম্যান্সে হতাশ আকাশ, নেতৃত্ব হারাচ্ছেন হার্দিক?

পাঁচ বারের চ্যাম্পিয়ন দল মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) পারফরফরম্যান্স তলানিতে, চলতি মরশুমে মুম্বইয়ের ধারাবাহিকতার অভাব প্রকট। সেইসঙ্গে হার্দিক...

যিশুর জন্য ‘নো-কিসিং পলিসি’ ভাঙেন কাজল! কারণ কী

অভিনয় জীবনে পা দেওয়ার প্রথম থেকেই কিছু নির্দিষ্ট লক্ষণরেখা টেনে দিয়েছিলেন কাজল (Kajol Devgon)। যেমন পর্দায় ঘনিষ্ঠ দৃশ্য...

শান্তিপূর্ণ প্রথমদফায় বিপুল ভোটদানে খুশি প্রধান বিচারপতি সূর্য কান্ত, কমিশনের আইনজীবীকে বাংলায় আমন্ত্রণ কল্যাণের

বৃহস্পতিবার রাজ্যে বিধানসভা নির্বাচনের (Assembly Election) ভোটগ্রহণ হিংসামুক্ত, শান্তিপূর্ণ। ঘটনায় সন্তোষ প্রকাশ সুপ্রিম কোর্টের (Supreme Court)। শুক্রবার এসআইআর...