Sunday, May 31, 2026

মৃত্যু বেড়ে ৪৩, নমাজের জন্য কার্ফু আংশিক শিথিল

Date:

Share post:

দিল্লির সাম্প্রদায়িক সংঘর্ষে মৃত্যু বেড়ে হল ৪৩। নতুন করে সংঘর্ষের কোনও খবর নেই। পরিস্থিতিরও আগের চেয়ে উন্নতি হয়েছে। শুক্রবার রাজধানীর নতুন পুলিশ কমিশনারের দায়িত্ব নিয়েই বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন এসএন শ্রীবাস্তব। তিনি জানান, জুম্মার নমাজের জন্য কিছু এলাকায় কার্ফু শিথিল করা হয়েছে। মানুষের আস্থা ফেরাতে পুলিশের জনসংযোগ আরও বাড়ানো হচ্ছে। তদন্তে গতি আনতে দুটি স্পেশাল ইনভেস্টেগেশন টিম বা সিট গঠন হয়েছে। নিহত আইবি অফিসার অঙ্কিত শর্মার অপহরণ ও হত্যার তদন্তভার নিয়েছে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। উত্তেজনায় মদত দেওয়া সমস্ত ভিডিও ফুটেজ, হোয়াটসঅ্যাপ কল পরীক্ষা করা হয়েছে। হিংসার ঘটনায় ১০০ টি অভিযোগ নথিভুক্ত হয়েছে। শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে।

Related articles

পুলিশের মদতে বিজেপির গুন্ডাদের ষড়যন্ত্র! হামলার অভিযোগে আদালতে যাওয়ার বার্তা অভিষেকের

নিহত দলীয় কর্মী সঞ্জু কর্মকারের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে সোনারপুরে বিক্ষোভ ও উত্তেজনার মুখে পড়েন তৃণমূল কংগ্রেসের...

অন্নপূর্ণার ফর্মে তথ্যের পাহাড়, সুবিধা মিলবে কি না তা নিয়েই ধোঁয়াশা!

লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে চালু হওয়া অন্নপূর্ণা যোজনাকে ঘিরে রাজ্যজুড়ে নতুন বিতর্ক দানা বাঁধছে। দীর্ঘ আবেদনপত্র, বিস্তর ব্যক্তিগত তথ্য...

অভিষেককে ভর্তি না নিতে ডিসি-র হুমকি: হাসপাতালে সরব মমতা

দলীয় কর্মীর পরিবারের পাশে দাঁড়াতে গিয়ে বিজেপির আক্রমণের শিকার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই হামলার পরে...

গণতন্ত্রের উপর আক্রমণ: অভিষেকের উপর হামলায় সরব রাহুল-কেজরি

সোনারপুরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে একযোগে সুর চড়ালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী...