Thursday, June 25, 2026

পাকিস্তানি বা বাংলাদেশী অনুপ্রবেশকারীদের সম্পর্কে তথ্য দিলেই নগদ পুরস্কার!

Date:

Share post:

অনুপ্রবেশকারী পাকিস্তানি বা বাংলাদেশীর সম্পর্কে তথ্য দিলেই নগদ পুরস্কার ৫ হাজার টাকা। না, কোনও স্যোশাল মিডিয়ার মিম নয়। এমন পোস্টার ছড়িয়েছে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে। সৌজন্যে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা। সেনা প্রধান রাজ ঠাকরের ছবি দেওয়া পোস্টারটি মারাঠী ভাষায় লেখা।
পোস্টারে লেখা হয়েছে, “পাকিস্তানি বা বাংলাদেশী অনুপ্রবেশকারীদের বিষয়ে সঠিক তথ্য দিলে ৫ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে”। কয়েকদিন আগেই নব নির্মাণ সেনার নয়া দলীয় পতাকায় সাজানো আরও একটি পোস্টার সাঁটা হয়েছিল। তাতে লেখা ছিল, “বাংলাদেশীরা মহারাষ্ট্র না ছাড়লে নিজস্ব কায়দায় তাড়ানো হবে”।
সংশোধিত নাগরিকত্ব আইন ও নাগরিকপঞ্জি নিয়ে মেরুকরণে কেন্দ্রে এই দুই সিদ্ধান্তকেই সরাসরি সমর্থন জানিয়েছে নব নির্মাণ সেনা। ফলে এই পোস্টার যে সেই কট্টরপন্থী মনোভাবে প্রতিফলন তা সহজেই অনুমেয়।

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...