Sunday, May 10, 2026

রায়তা হাতে ডাইনিং টেবিলে অমিতের মুখোমুখি মমতা

Date:

Share post:

নবীন নিবাস। ইস্টার্ন জোনাল কাউন্সিল মিটিং থেকে বেরিয়ে এসে সোজা এখানেই। নবীন নিবাস মানে ওড়িশার মুখ্যমন্ত্রীর বাসভবন। বিগত ২০বছরের বেশি সময় তিনি থাকেন এখানেই। এখানেই মধ্যহ্নভোজের আয়োজন করা হয়েছিল।

সাদা ধপধপে চাদর পাতা টেবিলে। চেয়ারেও সাদা ঢাকনা। অতিথিদের ওড়িশার থালির খাবারে আমন্ত্রণ জানান নবীন। টেবিলের এক প্রান্তে নবীন। মমতার উল্টো দিকে অমিত শাহ, আর নীতীশ কুমারের উল্টোদিকে কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র কুমার। ভাত, ডাল, সবজি, চাটনি, পাপড়, রায়তা, দই। সকলেই খেলেন। বাংলার মুখ্যমন্ত্রী শুধু রায়তা খেলেন। সরানো ছিল ভাত-সবজির থালা।

খাবার টেবিলে কথা হলো একেবারে মেপে, তবে নানা বিষয় নিয়ে কথাও হয়েছে। যেখানে রাজনীতির কথা কার্যত ছিলই না।

নবীনের বাসভবন থেকে বেরিয়ে অমিত শাহ চলে যান দলের প্রকাশ্য সভায়। বাংলার মুখ্যমন্ত্রী নিজস্ব কর্মসূচিতে।

Related articles

সুদীপ দলের কাউন্সিলরকে ‘কুত্তা’ বলতেই বিদ্রোহ হোয়াটসঅ্য়াপ গ্রুপে

বাংলার ক্ষমতা থেকে তৃণমূল কংগ্রেস সরে যাওয়ার পরে বিভিন্ন স্তরে দায় ঠেলাঠেলি শুরু হয়েছিল। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় একজোট...

নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রথম প্রশাসনিক বৈঠক ঘিরে নিরাপত্তা পুলিশের

রাজ্যের মুখ্যমন্ত্রী (Chief Minister) হিসেবে শপথ নেওয়ার পর সোমবার নবান্নে (Nabanna) পা রাখবেন শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। বেলা...

IPL: রাহানেদের মিশন আরসিবি, জটিল অঙ্কে নাইটদের প্লে-অফের সমীকরণ

দিল্লি থেকে কেকেআরের(KKR) গন্তব্য রায়পুর। রবিবার সকালে রায়পুরে পৌছালো নাইট ব্রিগেড। আগামী ১৩ মে আরসিবির(RCB) বিরুদ্ধে খেলতে নামবে...

রাজ্যে রাজনৈতিক পালাবদল, সমর্থকদের জন্য বার্তা সিএসকের

আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে সমর্থকদের উদ্দেশে বিশেষ বার্তা দিল চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। প্লে-অফের দৌড়ে টিকে থাকতে...