Saturday, June 20, 2026

‘রাজধর্ম’ নিয়ে সোনিয়াকে পাল্টা তোপ রবিশঙ্করের

Date:

Share post:

‘রাজধর্ম’ নিয়ে সোনিয়া গান্ধীকে পাল্টা তোপ কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদের। বৃহস্পতিবার, রাষ্ট্রপতি ভবনে গিয়ে রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করে স্মারকলিপি জমা দেয় কংগ্রেসের প্রতিনিধি দল। রামনাথ কোবিন্দকে কংগ্রেস সভানেত্রী বলেন, সরকারকে ‘রাজধর্ম’ পালনের পরামর্শ দিন রাষ্ট্রপতি।
২০০২ সালে গুজরাট-হিংসার পরে নিজের দলের মুখ্যমন্ত্রীকেই রাজধর্ম পালনের পরামর্শ দিয়েছিলেন অটল বিহারী বাজপেয়ী। এমনকী, নরেন্দ্র মোদিকে গুজরাটের মুখ্যমন্ত্রীও রাখতেও চাননি তিনি। সেই সময়ে লালকৃষ্ণ আদবাণীর মধ্যস্থতায় গদি সামলান মোদি। সেই রাজধর্ম নিয়েই কেন্দ্রের বিজেপি সরকারকে ‘পরামর্শ’ দেয় কংগ্রেস।
শুক্রবার, সাংবাদিক বৈঠক করে সেই কথা জবাব দিলেন রবিশঙ্কর প্রসাদ। তিনি বলেন, যাঁরা ভোটব্যাঙ্কের রাজনীতি করে, তাঁদের থেকে উপদেশ নিতে নারাজ তিনি। আইনমন্ত্রীর অভিযোগ, হিংসা ছড়ানোর রেকর্ড আছে কংগ্রেসের। দিল্লির হিংসা নিয়ে রাজনীতি বরদাস্ত করা হবে না বলেও জানান তিনি। স্পর্শকাতর বিষয় নিয়ে কংগ্রেসের রাজনীতি দুর্ভাগ্যজনক বলেও মন্তব্য করেন রবিশঙ্কর প্রসাদ।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...