Wednesday, May 6, 2026

রাজ্যের সব প্রকল্পে হাজার টাকা পেনশন, নয়া আবাসন প্রকল্প ‘স্নেহালয়’

Date:

Share post:

রাজ্যের সব প্রকল্পে এবার থেকে হাজার টাকা পেনশন দেবে রাজ্য সরকার। ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, আদিবাসী তপশিলি জাতি, উপজাতি এমনকী শিল্পীদের হাজার টাকা করে পেনশন দেওয়া হবে। এর আগে যাঁদের 600-700 টাকা দেওয়া হত, তাঁরা এবার থেকে হাজার টাকা করে পেনশন পাবেন।

এবার থেকে বার্ধক্য ভাতা মাসের 1 তারিখ দেওয়া হবে।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, একই সঙ্গে সব প্রকল্পের টাকা এবং ভাতা যাতে মাস পয়লাতেই পাওয়া যায় তার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। সভা থেকে রাজ্য সরকারের ‘জয় বাংলা’ প্রকল্প সহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথা জানান মুখ্যমন্ত্রী। নতুন করে সেইসব প্রকল্পে কী সংযোজন হয়েছে তাও এদিনের সভা থেকে ঘোষণা করেন তিনি। এদিন বিভিন্ন প্রকল্পের তিনি শংসাপত্র মুখ্যমন্ত্রী তুলে দেন উপস্থিত জেলাবাসীর হাতে।

Related articles

ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ জেলায় ঘণ্টায় ৭০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস!

সকালে হালকা রোদের দেখা মিললেও বেলা বাড়তে দক্ষিণবঙ্গের আকাশ পুরোপুরি মেঘলা (cloudy weather in South Bengal)। দুপুর থেকেই...

ত্রিপুরা থেকে বাংলা-ক্ষমতায় এসেই লেনিনের মূর্তিতে হামলা বিজেপির! প্রতিহত করা হবে: CPIM

ক্ষমতায় এসেই লেনিনের মূর্তিতে হামলা- ত্রিপুরা থেকে বাংলা একই অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ৪ মে- ভোটের ফল প্রকাশের দিনই...

ঝুঁকি নিচ্ছেই না বিনিয়োগকারীরা, টাকার দামে পতন অব্যাহত

সংঘর্ষ অব্যাহত পশ্চিম এশিয়ায় (Middle East Tensions)। উপসাগর ও সংযুক্ত আরব আমিরশাহীর পরিকাঠামোয় হামলার জেরে টালমাটাল ভূ-রাজনৈতিক পরিস্থিতি।...

বিজয় মিছিলে বুলডোজার নয়: কড়া বার্তা পুলিশ কমিশনারের

ছাব্বিশের ভোটের (2026 West Bengal Eletion Result) ফল প্রকাশ হতে না হতেই রাজ্য জুড়ে শুরু হয়েছে বিজেপির (Win...