Wednesday, March 18, 2026

করোনার প্রভাবে নামল সেনসেক্স, নিফটি

Date:

Share post:

ফের করোনার থাবা শেয়ার বাজারে। বুধবার সেনসেক্স নেমেছে ৭৭৮ পয়েন্ট, দাঁড়িয়েছে ৩৭,৮৪৬-এর ঘরে। নিফটিও ২১৫ পয়েন্ট নেমে পৌঁছেছে ১১০৯৭-এর ঘরে।

এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া এবং আইটিসিম-এর মতো সেনসেক্সে নথিভুক্ত সংস্থার দাম কমেছে এদিন। অন্যদিকে নিফটির অন্তর্ভুক্ত সংস্থা ইয়েস ব্যাঙ্কের শেয়ার বাজারে দর কমেছে সবচেয়ে বেশি। এছাড়া টাটা স্টিল, টাটা মোটর্স, ইচার মোটর্স, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, জেএসডব্লু স্টিল, এইচডিএফসি ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া, আইসিআইসিআই ব্যাঙ্ক, বাজাজ ফিনান্স, আলট্রাটেক সিমেন্ট, আইটিসি ও বেদান্ত। অন্যদিকে সান ফার্মা, সিপলা, ডক্টর রেড্ডিস ল্যাবস, গেইল, এশিয়ান পেন্টস, পাওয়ার গ্রিড এবং ইন্ডিয়ান ওয়েলের শেয়ারের দাম বেড়েছে।

অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে, শেয়ার বাজার পতনের কারণ দু’টি। প্রথমত, করোনাভাইরাস আতঙ্কে বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস ধাক্কা খেয়েছে। দ্বিতীয়ত, মার্কিন অর্থনীতিকে করোনাভাইরাসের ধাক্কা থেকে বাঁচাতে আমেরিকার ফেডারেল রিজার্ভ সুদের হার কমিয়েছে।

আরও পড়ুন-নির্ভয়াকাণ্ডে দোষী পবনের আর্জি খারিজ করলেন রাষ্ট্রপতি

spot_img

Related articles

ভোটের আসরে সন্তান-স্ত্রী-ভাই: শহর থেকে জেলায় তৃণমূল প্রার্থী পরিবারের সদস্যরা

রাজনীতিতে পরিবারবাদ কোনও নতুন তত্ত্ব নয়। বিধানসভা কেন্দ্র তো বটেই, অন্য কেন্দ্র দখল করতেও অনেক সময় একই পরিবারের...

ক্রমশ পিছোচ্ছে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! যাচাই শেষ ২১ লক্ষ

পূর্ণাঙ্গ তালিকা বলে যে ভোটার তালিকা প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন, প্রায় তত সংখ্যক রাজ্যের মানুষ এখনও বিচারাধীন।...

তালিকা প্রকাশ হতেই রাজ্যজুড়ে শুরু দেওয়াল লিখন, মুখ্যমন্ত্রীর কেন্দ্র থেকে জেলায় প্রচারে তৃণমূল

প্রার্থীতালিকা ঘোষণার পরেই ঘাসফুল শিবিরের উৎসাহ এখন তুঙ্গে। প্রার্থী হতে পারেন এমন আঁচ পেয়ে অনেক জায়গায় আগেই দেওয়াল...

হুকো সাজানোর জন্য লোক নিয়োগ! ধোনির অজানা কীর্তি ফাঁস সিএসকে সতীর্থের

মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) হুকো প্রীতি অনেকেরই জানা। ভারতীয় ক্রিকেটে হুঁকোপ্রীতির জন্য ধোনি কিন্তু বেশ পরিচিত। এই...