Thursday, May 14, 2026

দোলের আগেই ‘বসন্ত-উৎসব’-এর আয়োজন

Date:

Share post:

আকাশে মেঘের আনাগোনা। তবে, ক্যালেন্ডার জানান দিচ্ছে দোরগোড়ায় দোল উৎসব। সেই উপলক্ষ্যে বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছে পি সি চন্দ্র গার্ডেনে। শুক্রবার, সেই ‘বসন্ত-উৎসব’-এ উপস্থিত থাকবেন রাজ্যের মন্ত্রী সুজিত বসু, বিধায়ক প্রবীর ঘোষাল এবং ইন্ডিয়া ট্যুরিজিমের রিজিওনাল ডিরেক্টর সাগ্নিক চৌধুরী। সমগ্র অনুষ্ঠানটি সাজাচ্ছে লোকগানের দল ‘দোহার’। দোহারের রাজীব দাস জানালেন, অনুষ্ঠানে গানের পাশাপাশি থাকবে নৃত্যানুষ্ঠান ও বাদ্যযন্ত্রের অনুষ্ঠান। উৎসবে সঙ্গীত পরিবেশনও করবে ‘দোহার’। তাছাড়াও শ্রাবণী সেন মিউজিক অ্যাকাডেমির সদস্যরা রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করবেন। মণিপুর ও ওড়িশি নৃত্যশিল্পীরা অনুষ্ঠান করবেন। এর পাশাপাশি শ্রীখোল সহ বিভিন্ন লোক বাদ্যযন্ত্র পরিবেশন করা হবে। ‘বসন্ত-উৎসব’-এ ‘দোহার’-এর পাশাপাশি সহযোগিতা করেছে ট্যুরিজম সার্ভিস প্রোভাইডার। দোলের আগেই এক রঙিন বসন্ত শহরবাসীকে উপহার দিতে চলেছে পি সি চন্দ্র গার্ডেন।

আরও পড়ুন-তাপসকে মেরে ফেলা হয়েছে, বিস্ফোরক অভিযোগ নন্দিনী পালের

Related articles

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...

পরীক্ষা বাতিল থেকে পদোন্নতি, সুবোধ কুমার সিংকে ঘিরে নতুন বিতর্ক

২০২৬ সালের মে মাসে আবারও নিট ইউজি পরীক্ষা (NEET UG Exam) ঘিরে দেশজুড়ে তৈরি হয়েছে বিতর্ক। প্রশ্নপত্র ফাঁস,...