Saturday, March 14, 2026

রাজ্যের নামে নালিশ করতে দুপুরেই অমিত সাক্ষাতে রাজ্যপাল

Date:

Share post:

আজ, শুক্রবারই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করবেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়। শুক্রবার ২.৪৫ মিনিট নাগাদ হবে এই সাক্ষাৎ। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পার্লামেন্টের অফিসে এই সাক্ষাৎ হবে বলে এদিন টুইট করে জানিয়েছেন রাজ্যপাল।

তিনি জানিয়েছেন, রাজ্যপাল হওয়ার পর এটা হবে তাঁর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রথম সাক্ষাৎকার। রাজ্যের নিরাপত্তা প্রসঙ্গে অমিত শাহকে জানাবেন বলেও জানিয়েছেন রাজ্যপাল।

উল্লেখ্য, রাজ্যের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র সঙ্গে তিনি যে দেখা করবেন, তা গতকাল, বৃহস্পতিবারই বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে অসুস্থ কিংবদন্তি ফুটবলার পি কে ব্যানার্জীকে দেখতে এসে সেকথা জানিয়েছিলেন তিনি।

রাজ্যপাল জানিয়েছেন, রাজ্যে গত ৭মাস ধরে তাঁর কার্যকালে যা যা ঘটেছে সেই বিস্তারিত বিবরণ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে জানাবেন তিনি। পাশাপাশি, রাজ্যের সার্বিক অবস্থা, সীমান্ত এলাকার নিরাপত্তা-সহ জঙ্গি কার্যকলাপ, সবকিছুই জানাবেন অমিত শাহকে।

spot_img

Related articles

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...

সুযোগ নষ্টের মাসুল! বেঙ্গালুরুতে আটকে গেল মোহনবাগানের বিজয়রথ

বেঙ্গালুরু ০   মোহনবাগান ০ টানা চার ম্যাচ জয়ের পর অবশেষে জয়রথ থামল মোহনবাগান সুপার জায়ান্টের। শনিবার কান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরু...

নন্দীগ্রাম দিবস: শহিদদের শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর, বিজেপিকে উৎখাতের ডাক মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর

তেরো বছর আগে ঘটে যাওয়া সেই রক্তক্ষয়ী স্মৃতি আজও টাটকা বাংলার মানুষের মনে। শনিবার নন্দীগ্রাম দিবসে শহিদদের প্রতি...

আরও কিছু ভাঙতে পারে! হাত ধরে সাংসদ করা নেত্রীকে ‘হুমকি’ মিঠুনের

নরেন্দ্র মোদির ব্রিগেডের সভা উপলক্ষ্যে যে নজিরবিহীন সন্ত্রাস দেখেছে কলকাতা শহর, তা স্পষ্ট করে দেয় এই গুন্ডাগিরিকেই সমর্থন...