Saturday, March 14, 2026

‘বেটি বাঁচাও, বেটি পড়াও’-এর সিংহভাগ টাকা কেন্দ্র খরচ করেছে প্রচারেই

Date:

Share post:

কেন্দ্রের এই প্রকল্পের নাম, ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’! এই খাতে বরাদ্দ টাকা প্রকৃত প্রকল্পে নয়, সিংহভাগ অংশই খরচ হয়েছে স্রেফ প্রচার করতে। বাস্তবে কাজ হচ্ছে অনেক কম। সংসদে এক লিখিত প্রশ্নের জবাবে একথা স্বীকার করেছে মোদি সরকার।

তৃণমূলের রাজ্যসভা সদস্য নাদিমুল হক জানতে চেয়েছিলেন, গত ৩ বছরে ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ প্রকল্পে বরাদ্দ কত হয়েছে? প্রচারের পিছনেই বা খরচ হয়েছে কত?

এই প্রশ্নের লিখিত জবাবে কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণমন্ত্রী স্মৃতি ইরানি জানিয়েছেন, ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ প্রকল্পে জেলাস্তরে চাহিদা কম। তাই বরাদ্দও কম হয়েছে। তিনি জানিয়েছেন, ২০১৬ থেকে ২০১৯, তিনটি আর্থিক বছরে খরচ হয়েছে যথাক্রমে ৩২ কোটি ৭০ লক্ষ টাকা, ১৬৯ কোটি ১০ লক্ষ টাকা এবং ২৪৪ কোটি ৯২ লক্ষ টাকা। আর এই টাকার মধ্যে মিডিয়ায় প্রচারের জন্য খরচ হয়েছে যথাক্রমে ২৯ কোটি ৭৯ লক্ষ টাকা, ১৩৫ কোটি ৭০ লক্ষ টাকা এবং ১৬০ কোটি ১৩ লক্ষ টাকা। অর্থাৎ এই প্রকল্পে বরাদ্দ অর্থের কখনও ৯১ শতাংশ, কখনও ৮০ শতাংশের বেশি, আবার কখনও ৬৫ শতাংশ টাকা স্রেফ প্রচারের কাজেই খরচ করা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্র।

কন্যা সন্তানদের রক্ষা এবং তাদের এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ প্রকল্প চালু করেছে মোদি সরকার। কিন্তু এই প্রকল্পে প্রচারই সার, বাস্তব চিত্র মোটেই উল্লেখযোগ্য নয় বলেই ধরা পড়েছে কেন্দ্রের উত্তরেই৷

spot_img

Related articles

বিনা পয়সায় অভিনয়, ১৮ বছর পর হাতে এল চেক! অবাক গল্প শোনালেন অনিল কাপুর 

বয়স প্রায় সত্তর ছুঁইছুঁই, কিন্তু ফিটনেস (Fitness) এখনও তরুণদের টক্কর দেন বলিউড অভিনেতা (Bollywood Actor) অনিল কাপুর (Anil...

হরমুজ থেকে ভারতের পথে ৯২ হাজার মেট্রিক টন LPG: ফিরছে ভারতীয় পড়ুয়ারা

শুক্রবার রাতে ইরানের সিদ্ধান্তের পরই হরমুজ প্রণালীর পূর্ব প্রান্তে আটকে পড়া ভারতের জ্বালানিবাহী জাহাজ রওনা দিয়েছিল ভারতের দিকে।...

রবিবার সাতগাছিয়ায় অভিষেক: ব্যবসায়ীদের তুলে দেবেন দোকানের চাবি

বরাবরই মানুষের পাশে থেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক ডাকেই তাকে পাওয়া গিয়েছে সবসময়। এবার বড় কাঁছারী মন্দির সংলগ্ন দোকানগুলির...

পশ্চিমের পর এবার অশান্ত পূর্ব? পরপর ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পশ্চিম এশিয়ায় (West Asia) যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার পূর্ব এশিয়াতেও (East Asia) বাড়ছে উত্তেজনা। শনিবার (Saturday) একসঙ্গে একাধিক...