Tuesday, June 23, 2026

মোদির ঢাকা সফরকে সফল করতে মরিয়া সাউথ ব্লক

Date:

Share post:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চলতি মাসেই ঢাকা যাচ্ছেন ।
বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ অনুষ্ঠানের সূচনায় মোদির ঢাকা সফরে ভারত-বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হবে শীর্ষ পর্যায়ে। পাঁচ বছর পর যাবেন মোদি। তাঁর আগের সফরে দু’দেশের মধ্যে স্থলসীমান্ত চুক্তি হয়েছিল। এ বারের সফরে সিএএ-এনআরসি এবং সাম্প্রতিক দিল্লি হিংসা নিয়ে দুদেশের সম্পর্কে কিছুটা হলেও অস্বস্তি তৈরি হয়েছে । কিন্তু সেইসব পিছনে ফেলে মোদির বাংলাদেশ সফরকে সফল হিসেবে তুলে ধরতে মরিয়া সাউথ ব্লক। সূত্রের খবর, এই কারণে গুরুত্বপূর্ণ কোনও ঘোষণা করতে পারেন মোদি। যদিও তিস্তা নিয়ে খুব বেশি এগোবে না দিল্লি । অন্য কয়েকটি নদীর জলের ভাগাভাগি নিয়ে সমঝোতা হওয়ার সম্ভাবনা । সম্প্রতি ঢাকা সফরে এমনই ইঙ্গিত দিয়েছেন বিদেশসচিব হর্ষবর্ধন শ্রিংলা। বিদেশ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে , আসন্ন সফরের সব চেয়ে গুরুত্বপূর্ণ দিক হতে চলেছে দু’দেশের মধ্যে আঞ্চলিক সংযোগের নতুন দিক খোঁজা। বাংলাদেশ এবং ভারতের মধ্যে নদীপথে যাতায়াত বাড়ানোর জন্য বেশ কিছু প্রকল্প ঘোষণা হতে পারে।
এরই পাশাপাশি বাংলাদেশের বন্দরগুলিকে ব্যবহার করে ভারতের উত্তরপূর্বাঞ্চলে এলপিজি গ্যাস পাঠানোর নতুন উদ্যোগ নিতে চায় নয়াদিল্লি । মোদি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে বৈঠকে এই বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

Related articles

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...