Tuesday, June 23, 2026

করোনা পরিস্থিতি নিয়ে আজ প্রধানমন্ত্রী-স্বাস্থ্যমন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠক

Date:

Share post:

করোনা পরিস্থিতির পর্যালোচনায় শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডা. হর্ষবর্ধন। ভারতে কোভিড-১৯ মোকাবিলায় এখনও পর্যন্ত কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, করোনা সংক্রমণ আটকাতে কীভাবে প্রচার চলছে, আরও কী কী ব্যবস্থা নেওয়া উচিত তা নিয়ে এই উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন করোনা পরিস্থিতির জন্য এবার হোলি মিলন উৎসবে অংশ নেবেন না। সংক্রমণ রুখতে বড় জমায়েত করতে নিজের দলকেও বারণ করেছেন। পাশাপাশি আতঙ্কিত না হয়ে বার বার হাত ধোওয়ার মত সাধারণ স্বাস্থ্যবিধি মেনে চলার আর্জি জানিয়েছেন। ইতিমধ্যেই ভারতে করোনা আক্রান্তের সংখ্যা হয়েছে ৩১। এর মধ্যে ১৬ জন ইতালির পর্যটক। ভারতে আক্রান্তদের প্রায় সকলেরই গত কয়েকদিনের মধ্যে বিদেশভ্রমণ করে বিমানে দেশে ফেরার রেকর্ড রয়েছে। এই অবস্থায় করোনার প্রকোপ সবচেয়ে বেশি এমন সাত দেশে ট্র্যাভেল অ্যাডভাইসারি জারি করেছে কেন্দ্র। চিন, জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, ইতালি, ইরান ও সংযুক্ত আরব আমিরশাহী থেকে ভারতে আসার সমস্ত রেগুলার ভিসা ও ই-ভিসা বাতিল করা হয়েছে। বিশ্বজুড়ে এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ছাড়িয়েছে। মৃত্যুসংখ্যা প্রায় তিন হাজার দুশ পঞ্চাশ।

Related articles

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...