Sunday, May 3, 2026

ঋতুমতী মহিলাকে শৌচালয় ব্যবহারে বাধা, প্রশ্নের মুখে ‘মিনার’

Date:

Share post:

রাত পোহালেই বিশ্ব জুড়ে পালিত হবে ‘নারী দিবস’। সোশ্যাল মিডিয়াতে পোস্টের বন্যা। আর এর আগেই লজ্জায় মুখ লুকোচ্ছে শহরবাসী। ঋতুমতী এক মহিলাকে শৌচাগারে ব্যবহার করতে বাধা দেওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর কলকাতার সিনেমা হল ‘মিনার’-এ।
শুক্রবার, হাতিবাগানের ‘মিনার’-এ সিনেমা দেখতে যান রাজারহাটের এক দম্পতি। ভদ্রমহিলা সেই সময় ঋতুমতী ছিলেন বলে সূত্রে খবর। অভিযোগ, হলে শৌচালয় ব্যবহার করতে গেলে এক মহিলা অ্যাটেনডেন্ট তাঁকে বাধা দেয়। এমন অবস্থায় তাঁকে বাইরের অন্য কোনও শৌচাগার ব্যবহার করতে বলা হয়। ঘটনাস্থলে উপস্থিত অন্যান্য মহিলারাও নাকি সেই মহিলাকে কটাক্ষ করতে থাকেন বলে অভিযোগ।
এমন ঘটনার জন্য দম্পতি থানায় অভিযোগ জানাতে গেলে, প্রথমেই অভিযোগ নেয়নি পুলিশ। শনিবার হল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ গ্রহণ করা হয়। যদিও এই ঘটনা নিয়ে সংবাদ মাধ্যমে কিছু বলেননি ওই মহিলা। তবে তাঁর স্বামী জানিয়েছেন, পুলিশের হস্তক্ষেপে ‘মিনার’-এর ম্যানেজার তাঁদের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। তিনি বলেন, এমন হেনস্থায় জড়িয়ে তাঁরা বিব্রত এবং তাঁর স্ত্রী মানসিকভাবে ভেঙে পড়েছেন।
যেখানে মহিলা পুরোহিত এবং ঋতুচক্রকে বিষয়ে কেন্দ্র করে ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’ -র মতো ফিল্ম তৈরি হচ্ছে এবং ‘মিনার’-এ সেই সিনেমা চলছে, তখন সেখানেই ঘটে গেল এমন ঘটনা। চাঞ্চল্য উত্তর কলকাতার থিয়েটার পাড়ায়।

আরও পড়ুন-সোশ্যাল মিডিয়ায় মৌলবাদীদের তোপের মুখে নুসরত

Related articles

কালবেলিয়া নাচ! কেমন রাজস্থানের ‘সাপিনী’দের জীবন

রাজস্থানের (Rajsthan) নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে ধূ ধূ মরুভূমি, উটের সারি আর রঙ-বেরঙের শাড়ি পাগড়ি পরা...

‘অনেকদিন পর’ অপেক্ষায় প্রসেনজিৎ, সোশ্যাল মিডিয়ায় বিশেষ ইঙ্গিত টলিউড ‘ইন্ডাস্ট্রি’ম্যানের

বাংলার বিধানসভা নির্বাচনের ফলাফল (WB Assembly Election result) ঘোষণা হতে আর মাত্র একদিনের অপেক্ষা। সোমবার সকাল থেকেই ভোট...

IPL: বৈভবের সামনে আগ্রাসী সেলিব্রেশন, শাস্তি কাইল জেমিসনের

চলতি আইপিএলে চর্চার কেন্দ্রবিন্দুতে বৈভব সূর্যবংশী। তাঁকে আউট করে আগ্রাসী সেলিব্রেশন করে শাস্তির মুখে পড়লেন কাইল জেমিসনের (Kyle...

নজরে ভবানীপুর! রবি-সন্ধ্যায় কালীঘাটে গুরুত্বপূর্ণ বৈঠক তৃণমূল সুপ্রিমোর

শনিবার কাউন্টিং এজেন্ট ও প্রার্থীদের একপ্রস্ত নির্দেশ দিয়েছেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ...