Tuesday, May 19, 2026

মুখ্যমন্ত্রী পদে নিজেই নিজের নাম জানালেন বিহারের JDU-নেতার মেয়ে

Date:

Share post:

বিহারের বিধানসভা ভোটের বেশি দেরি নেই৷ আর ওই ভোটকে সামনে রেখে নিজেকেই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করে দিলেন শাসক JDU-র এক শীর্ষস্তরের নেতার মেয়ে৷ এই ঘোষণাকে কার্যত JDU-কেই চ্যালেঞ্জ করা হিসেবে দেখছে ওই রাজ্যের রাজনৈতিক মহল৷

বাবা বিনোদ চৌধুরি JDU-র শীর্ষস্তরের নেতা এবং মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের ঘনিষ্ঠ। মেয়ে পুষ্পম প্রিয়া চৌধুরি৷ এই প্রিয়া’ই পরিকল্পিতভাবে এই কাণ্ড ঘটিয়েছেন৷

একইসঙ্গে নিজের দলের নামও ঘোষণা করেছেন প্রিয়া। দলের নাম দিয়েছেন ‘প্লুরালস’। ঢালাও বিজ্ঞাপন দেখা যাচ্ছে এই দলের৷ ‘প্লুরালস’-এর ট্যাগলাইন, ‘এভরিওয়ান গভর্নস’। প্লুরালস-এর তরফে টুইট করে বলা হয়, “বিহার শান্তি চায়। পরিবর্তন চায়। উড়তে চায়। কারণ বিহার আরও ভাল কিছু পাওয়ার যোগ্য। এবং সেটা বাস্তবায়িত করা সম্ভব।”
ওই টুইটে আরও বলা হয়েছে, “বিহারের উন্নতি চাইলে প্লুরালস-এ যোগ দিন।”

নিজেকে মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী হিসেবে ঘোষণা করে বিজেপি-জেডিইউ জোট সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য বিহারের মানুষের কাছে আবেদন করেছেন প্রিয়া।

প্রিয়া লিখেছেন, তিনি যদি মুখ্যমন্ত্রী হন তা হলে ২০২৫-এর মধ্যে দেশের মধ্যে সবচেয়ে উন্নত রাজ্য হিসেবে গড়ে তুলবেন বিহারকে। এবং ২০৩০-এর মধ্যে উন্নয়নের দিক থেকে ইউরোপের যে কোনও দেশকে টেক্কা দেবে বলে দাবি করেছেন প্রিয়া ।
এখন লন্ডনে থাকেন প্রিয়া। এমবিএ করেছেন পুণেতে। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন-এ স্নাতকোত্তর করেছেন লন্ডন স্কুল অব ইকনমিকস থেকে। সাসেক্স বিশ্ববিদ্যালয়ে ডেভেলপমেন্ট স্টাডিজ নিয়ে পড়াশোনা করেছেন। তিনি যে রাজনীতিতে যোগ দেবেন এমন কোনও ইঙ্গিত আগে দেননি প্রিয়া। তাই আচমকা নিজেকে বিহারের মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী হিসেবে ঘোষণা এবং দলের নাম ঘোষণার বিষয়টিতে যথেষ্ট অবাক হয়েছেন বাবা বিনোদ চৌধুরি। তাঁর নিজের দলকেই চ্যালেঞ্জ করায় অস্বস্তি আরও বেড়েছে৷ তবে বিনোদ এ প্রসঙ্গে বলেছেন, “এটা মেয়ের ব্যক্তিগত সিদ্ধান্ত। এর সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই। JDU তাঁকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে সমর্থন করতে যাবে কেন?”

Related articles

সরকারি খরচে রাশ টানতে কড়া নবান্ন, দফতরগুলিকে একগুচ্ছ নির্দেশিকা মুখ্যসচিবের

রাজ্যের সমস্ত সরকারি দফতরে খরচে লাগাম টানতে এবার কড়া নির্দেশিকা জারি করল নবান্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে জারি...

অভিষেকের বাড়িতে পুরসভার নোটিশ, বিল্ডিং প্ল্যান চেয়ে পাঠাল পুর কর্তৃপক্ষ

এবার কলকাতা পুরসভার স্ক্যানারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডে তাঁর দুটি বাড়ির নির্মাণ...

আরজি কর কাণ্ড: সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপের অনুমতি দিল রাজ্য

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ (স্যাংশন অব প্রসিকিউশন) করার অনুমতি...

ভবানীপুরের প্রতিটি ওয়ার্ডে খুলবে বিধায়কের অফিস, তবে ৭৭ নম্বরে ব্যতিক্রমী সিদ্ধান্ত শুভেন্দুর

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি কলকাতার ঐতিহ্যবাহী ভবানীপুর কেন্দ্রেও জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী। এই অভাবনীয় সাফল্যের পর...