Tuesday, May 19, 2026

করোনা আতঙ্ক: ইরানে আটকে থাকা ভারতীয়দের উদ্ধার করল বায়ুসেনা বিমান

Date:

Share post:

ইরানে আটকে পড়া ভারতীয়দের মধ্যে ৫৮ জনকে দেশে ফিরিয়ে আনল বায়ুসেনার বিমান। চিনের পর মারণ করোনাভাইরাস সবচেয়ে বেশি আঘাত হেনেছে ইতালি, ইরানে। তেহরান সহ ইরানের বিভিন্ন অঞ্চলে আটকে রয়েছেন ৩০০ জন ভারতীয়। তার মধ্যে প্রথম দফায় ৫৮ জনকে উদ্ধার করা হলো

সোমবার রাতে তেহেরানের উদ্দেশ্যে রওনা দেয় ভারতীয় বায়ুসেনার সি-১৭ গ্লোবমাস্টার বিমান। মঙ্গলবার সকালে গাজিয়াবাদের হিন্দন বায়ু সেনা ঘাঁটিতে ৫৮ জন ভারতীয়কে নিয়ে অবতরণ করে বিমানটি অবতরণ করে বিমানটি। সংবাদমাধ্যম সূত্রে খবর, ইরানের বিভিন্ন প্রান্তে ৩০০ জন ভারতীয় আটকে রয়েছেন। এদের মধ্যে যাঁদের সর্দি-জ্বর-কাশি মতো উপসর্গ রয়েছে তাঁদের আলাদা চিকিৎসা চলছে। ২৭ ফেব্রুয়ারি এই বিমান থেকে ৭৬ জন ভারতীয় এবং ৩৬ জন বিদেশিকে উদ্ধার করে আনা হয়। পাশাপাশি চিনের প্রচুর চিকিৎসার জন্য সরঞ্জাম পাঠানো হয়েছিল সি-১৭ গ্লোবমাস্টার করে।

Related articles

সরকারি খরচে রাশ টানতে কড়া নবান্ন, দফতরগুলিকে একগুচ্ছ নির্দেশিকা মুখ্যসচিবের

রাজ্যের সমস্ত সরকারি দফতরে খরচে লাগাম টানতে এবার কড়া নির্দেশিকা জারি করল নবান্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে জারি...

অভিষেকের বাড়িতে পুরসভার নোটিশ, বিল্ডিং প্ল্যান চেয়ে পাঠাল পুর কর্তৃপক্ষ

এবার কলকাতা পুরসভার স্ক্যানারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডে তাঁর দুটি বাড়ির নির্মাণ...

আরজি কর কাণ্ড: সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপের অনুমতি দিল রাজ্য

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ (স্যাংশন অব প্রসিকিউশন) করার অনুমতি...

ভবানীপুরের প্রতিটি ওয়ার্ডে খুলবে বিধায়কের অফিস, তবে ৭৭ নম্বরে ব্যতিক্রমী সিদ্ধান্ত শুভেন্দুর

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি কলকাতার ঐতিহ্যবাহী ভবানীপুর কেন্দ্রেও জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী। এই অভাবনীয় সাফল্যের পর...