Friday, May 15, 2026

এ দলে কাজ করতে পারছি না, জানানোর পরই কংগ্রেস থেকে বহিষ্কৃত জ্যোতিরাদিত্য

Date:

Share post:

‘দল বিরোধী’ কাজ করার দায়ে দলের নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে বহিষ্কার করলো কংগ্রেস৷ AICC নেতা কেসি ভেনুগোপাল এক বিবৃতিতে এই সিদ্ধান্ত ঘোষণা করেছেন ।

বহিষ্কার করার আগেই অবশ্য কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর কাছে নিজের ইস্তফাপত্র পাঠিয়ে দেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া৷ টুইটারের মাধ্যমে নিজের পদত্যাগ পত্র শেয়ার করার পর কংগ্রেসের তরফে বহিষ্কারের ঘোষণা করা হয়। কংগ্রেসের সাধারণ সম্পাদক ভেনুগোপাল এক বিবৃতিতে বলেন, “কংগ্রেস সভানেত্রী দলবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ভারতীয় জাতীয় কংগ্রেস থেকে জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে বহিষ্কারের সিদ্ধান্তে অনুমোদন দিয়েছেন।”

কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে লেখা তাঁর ইস্তফাপত্রে জ্যোতিরাদিত্য বলেছেন, “বরাবরই আমার লক্ষ্য ও উদ্দেশ্য ছিল আমার রাজ্য ও দেশের জনগণের সেবা করা, কিন্তু আমি মনে করছি এই দলের (কংগ্রেসের) মধ্যে থেকে সেই কাজ আর আমি করতে পারছি না”।

পদত্যাগ পত্র জ্যোতিরাদিত্যের

এদিকে, সূত্রের খবর,
জ্যোতিরাদিত্য সিন্ধিয়া কংগ্রেস থেকে ইস্তফা দেওয়ার পর কংগ্রেসের ২০ জন বিধায়কও মঙ্গলবার মধ্যপ্রদেশ বিধানসভায় তাঁদের পদত্যাগ পত্র পেশ করেছেন৷ এরা সকলেই
সিন্ধিয়া-লবির৷

Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...