Thursday, May 14, 2026

রবীন্দ্রভারতীতে রবি- গান বিকৃতির তদন্তে কলকাতা পুলিশ

Date:

Share post:

রবীন্দ্রভারতী-কাণ্ডের তদন্তে নামলো কলকাতা পুলিশ৷ এই তদন্তের জন্য সাইবার বিভাগের অফিসারদের নিয়ে বিশেষ তদন্ত দল গঠন করা হয়েছে৷

রবীন্দ্রভারতীর বিটি রোড ক্যাম্পাসে ‘বসন্ত উৎসব’ ঘিরে বিতর্কের ঝড় ওঠে।  সোশ্যাল মিডিয়ায় ওই বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে থাকা কিছু তরুণ-তরুণীর ছবি ভাইরাল হয়। সেই ছবিতে দেখা গিয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুরের গানের কথার সঙ্গে অশ্লীল শব্দ বুকে- পিঠে লিখে বসন্ত উৎসবে  ঘুরে বেড়াচ্ছেন কয়েকজন তরুন- তরুণী। ওই ছবি সর্বসমক্ষে আসার পর ঘটনার নিন্দায় প্রতিবাদের ঝড় ওঠে।

গত শুক্রবার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিঁথি থানায় অভিযোগ দায়ের করে৷  এই বিকৃত কাজের তদন্তের জন্যে একটি বিশেষ তদন্ত দল গঠন করেছে কলকাতা পুলিশ। জানা গিয়েছে, ওই তদন্ত দলে রাখা হয়েছে সাইবার বিভাগের  অফিসারদের। অবশ্য পুলিশের বক্তব্য,

‘ওই ঘটনার পর যে অভিযোগ দায়ের করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, তাতে পুলিশের সেভাবে বিরাট কিছু করার নেই। বিশ্ববিদ্যালয়ের অভিযোগ, সুনামের ক্ষতি করতেই কিছু বহিরাগত ওই কাণ্ড ঘটিয়েছে৷পুলিশ শুধু এই ঘটনাকে ভারতীয় দণ্ডবিধির ২৯০ ধারায় বিবেচনা করতে পারে’৷

এই ২৯০ ধারা সাধারনভাবে জনসাধারণের মধ্যে বিরক্তি উৎপাদনকারী কোনও কাজের শাস্তি হিসাবে প্রয়োগ করা হয়৷ এটি জামিনযোগ্য অপরাধ। প্রসঙ্গত, এই ঘটনায় জড়িত ৫ জনকে ইতিমধ্যেই চিহ্নিত করে তাদের  ডেকে পাঠায় পুলিশ। ক্ষমা চাওয়ার পর তাদের ছেড়েও দেওয়া হয়৷

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...