Sunday, May 31, 2026

নিষ্প্রাণ পিচে রানের পাহাড়ে সৌরাষ্ট্র, চাপে বাংলা

Date:

Share post:

নিষ্প্রাণ পিচে যা হওয়ার ছিল তাই হল। বাংলার বোলারদের বিরুদ্ধে দাপট দেখালেন সৌরাষ্ট্রের ব্যাটসম্যানরা। রঞ্জি ট্রফি ফাইনালের দ্বিতীয় দিন সকাল থেকে হাত ঘুরিয়ে চা বিরতির পরে দু’টি উইকেট ফেলতে পারলো বাংলা। তত ক্ষণে সৌরাষ্ট্র পৌঁছে গিয়েছে ভদ্রস্থ জায়গায় ।
শাহবাজ আহমেদ যখন অর্পিত ভাসাভাদাকে ফেরালেন, তত ক্ষণে তিনি সেঞ্চুরি করে ফেলেছেন । সৌরাষ্ট্র শিবিরও বেশ ভাল জায়গায় পৌঁছে গিয়েছে। শাহবাজের ওভারে বাঁ হাতি অর্পিতকে স্টাম্প করেন ঋদ্ধিমান সাহা।১০৬ রানে আউট হন অর্পিত।
অন্য দিকে পূজারাকে ৬৬ রানে এলবিডব্লিউ করেন মুকেশ কুমার। দিনের শেষে সৌরাষ্ট্রের রান ৮ উইকেটে ৩৮৪।
এসসিএ স্টেডিয়ামের নিষ্প্রাণ পিচে বোলারদের জন্য কিছুই বরাদ্দ ছিল না । তবুও প্রথম দিনের শেষে আকাশদীপরা বাংলাকে ম্যাচে ফিরিয়ে এনেছিলেন।   কিন্তু দ্বিতীয় দিনের সকালে সুস্থ হয়ে মাঠে নেমে পড়েন পূজারা।   রঞ্জি ফাইনালেও তিনি বাংলার বোলারদের শাসন করলেন। মুকেশের বলটা অবশ্য বুঝতে না পেরে আউট হন।

Related articles

‘ইন্দির ঠাকরুন ও দুর্গা’, উৎপল সিনহার কলম

" বুড়ি চোখ মেলিয়া ফ্যালফ্যাল করিয়া মুখের দিকে চাহিয়াই রহিল, তাহার মুখে কোনো উত্তর শুনা গেল না। ফণী...

অভিষেকের উপর হামলার প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত কল্যাণ 

সোনারপুরে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উপর হওয়া হামলার প্রতিবাদ করতে গিয়ে রবিবার হুগলির...

রাজধানীতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, মৃত অন্তত ৯

দিল্লিতে পাঁচ তলা বাড়ি ভেঙে দুর্ঘটনা। শনিবার সন্ধ্যায় মেহরৌলি এলাকায় বহুতল ভেঙে পড়ায় (building collapse) অন্তত ৯ জনের...

দমদমে হকার উচ্ছেদ, মধ্যরাতে চলল বুলডোজার

রাজ্যে বিজেপি সরকার (BJP Government) ক্ষমতায় আসার পর থেকে পুনর্বাসন ছাড়াই একের পর এক রেল স্টেশন চত্বরে হকার...