Friday, May 15, 2026

সোশ্যাল মিডিয়ায় বিজেপিকে টেক্কা দিয়ে পিকের নয়া অভিযান

Date:

Share post:

লড়াই শুধু মাঠ-ময়দানের নয়, লড়াই হবে সোশ্যাল মিডয়াতেও। কারণ, এই মাধ্যমে ভর করে খুব দ্রুত বহু মানুষের কাছাকাছি পৌঁছনো সম্ভব। তৃণমূল কংগ্রেসকে সেই লড়াইয়ে নামাতে ভোটগুরু প্রশান্ত কিশোরের সিদ্ধান্ত, সব বিধানসভা কেন্দ্রের ফেসবুক, ট্যুইটার ও ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করতে হবে। দলের লড়াইয়ে এগুলিকেই অন্যতম হাতিয়ার করতে চাইছেন তিনি। অ্যাকাউন্টে অন্তত ২০হাজার লাইক চাইছেন তিনি। কীভাবে তা সম্ভব, তারও প্রশিক্ষণ দেওয়া শুরু করেছেন পিকে। তাঁর সেক্টর ফাইভের অফিসে তৃণমূলের জেলাভিত্তিক প্রশিক্ষণ শুরু করেছেন। প্রত্যেক বিধায়ককে প্রতিদিন এক ঘন্টা করে লাইভ থাকতে হবে ফেসবুকে। কোনও কারণে কোনও বিধায়ক যদি এই সিদ্ধন্ত রূপায়ণ না করেন, তবে দলের পরবর্তী স্তরের নেতাকে সেই দায়িত্ব দেওয়া হবে। ইতিমধ্যে পূর্ব মেদিনীপুর, দুই বর্ধমান ও হুগলির বিধায়কদের প্রতিনিধিদের প্রশিক্ষণ হয়ে গিয়েছে। ‘দিদিকে বলো’ কর্মসূচির সাফল্যের পর ৩০লক্ষ অভিযোগ নথিবদ্ধ করা হয়েছে। সেই অভিযোগ এবার এলাকাভিত্তিক করে বিধায়কদের এই সোশ্যাল মিডিয়া কর্মসূচির সঙ্গে যোগ করা হবে। সমস্যা সমাধান করা হবে। সদ্য প্রশিক্ষণ নেওয়া পশ্চিম বর্ধমানের এক বিধায়ক বলছেন, ভোটের এক বছর আগে থেকে এই কর্মসূচি এতটাই উপাদেয়, যে বিজেপি যখন ময়দানে নামবে, তার অনেক আগেই তৃণমূল জনসংযোগে এগিয়ে যাবে কয়েক যোজন।

Related articles

আচমকা অভিযানে প্রেসিডেন্সি সংশোধনাগারে মিলল সিম-সহ ২৩টি মোবাইল! সাসপেন্ড সুপার-সহ ২

আচমকা অভিযান চালিয়ে প্রেসিডেন্সি সংশোধনাগারে (Presidency Correctional Home) বন্দিদের থেকে উদ্ধার সিম কার্ড সহ মোট ২৩টি মোবাইল ফোন।...

‘রামায়ণ’ আবেগে আধ্যাত্মিক রণবীর! অযোধ্যায় জমি কিনলেন ঋষি-পুত্র

'অ্যানিমাল' রণবীর 'রাম' রূপে নিজেকে আবিষ্কার করতেই জীবনদর্শনে বদল আনলেন অভিনেতা! মদ্যপান থেকে মাংস ভক্ষণ ত্যাগের পর এবার...

CBSE দ্বাদশের ফল প্রকাশিত হতেই সাফল্যের নজির চুঁচুডার টেকনোর, কৃতী সংবর্ধনায় গর্বিত স্কুল

বুধবার প্রকাশিত হয়েছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের (CBSE ) দ্বাদশের ফল। সাফল্যের নিরিখে এ বছর নতুন নজির...

IPL: গ্রুপ পর্বের তিন ম্যাচ বাকি, নাইট শিবির ছাড়লেন তারকা বিদেশি

শনিবার ঘরের মাঠে গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে কেকেআর (KKR)। এখনও তিন ম্যাচ বাকি আছে কেকেআরের। তার আগেই নাইট...