Saturday, June 27, 2026

মহানগরের পথে নীল-সাদা ডাবল ডেকার

Date:

Share post:

নস্টালজিয়া জাগিয়ে ফের কলকাতার পথে দোতলা বাস। রাজ্য পরিবহন নিগমের উদ্যোগে খুব দ্রুতই মহানগরের পথে চলবে এই বাস। ৪৫ আসনের ডাবল ডেকারগুলি নির্মাণ করেছে বিবিকো। জামশেদপুর থেকে ইতিমধ্যেই ৪০ লক্ষ টাকা দামের একটি বাস এসে পৌঁছেছে কলকাতায়। আরও একটি চলে আসবে এই মাসের মধ্যেই।

দোতলা বাস হলেও পরিচিত লাল রংয়ের সেই পুরনো চেহারা নয়, ঘন নীল আর সাদা ঝকঝকে এই দোতলা বাস হুড খোলা। তবে সাধারণ যাত্রীদের জন্য একটু মন খারাপের খবর আছে। কারণ এই স্মার্ট ডাবল ডেকার যাত্রী পরিবহনের জন্য নয়, ব্যবহার হবে পর্যটনের বিকাশে। এই বাসে করে অন্যান্য শহরের মতো কলকাতাতেও ‘নগর দর্শন’-এর ব্যবস্থা করবে পর্যটন দফতর।

Related articles

পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অভিযুক্তদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে। নিহত বিজেপি (BJP) কর্মী প্রশান্ত দে-এর (Prasanta Dey) বাগনানে বাড়িতে...

উচ্ছেদের খরচেও রাজকীয় ঠাট! শুধু চা-খাবারের বিল ৪৬ লক্ষ, মোদিরাজ্যে তুঙ্গে বিতর্ক 

গোটা দেশে যেকটা রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে সবকটাতে চলছে উচ্ছেদ অভিযান। এবার রাজকোট পুরসভা এলাকায় উচ্ছেদ অভিযানে খরচ...

মানসিক-শারীরিকভাবে বিধ্বস্ত নির্যাতিতা! অভিযুক্ত জওয়ানের কড়া শাস্তি চেয়ে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ দাবি পরিবারের

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (R.G.Kar Medical Hospital) চিকিৎসাধীন এক রোগিণীর মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে চিনার...

ফ্ল্যাট-বাড়ি পেলেও ক্ষতিপূরণ মিলবে দেরির জন্য! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের 

ফ্ল্যাট বা বাড়ি হাতে পাওয়ার পরেও সংশ্লিষ্ট নির্মাণ সংস্থার বিরুদ্ধে গোটা প্রকল্পে অযৌক্তিক বিলম্বের জন্য ক্ষতিপূরণ দাবি করতে...