Friday, May 15, 2026

করোনাভাইরাস : বারাসত হাসপাতালেও আইসোলেশন ওয়ার্ড

Date:

Share post:

করোনাভাইরাস নিয়ে আইসোলেশন ওয়ার্ড তৈরি হচ্ছে উত্তর ২৪ পরগনা জেলায়। বারাসত জেলা সদর হাসপাতালে যুদ্ধকালীন তৎপরতায় তৈরী হয়েছে এই ওয়ার্ড। সেই সঙ্গে আমডাঙা ও ছোট জাগুলিয়া স্বাস্থ্যকেন্দ্রেও তৈরি করা হচ্ছে একই ধরনের ওয়ার্ড। শুক্রবার সেটি তৈরি হয়েছে বারাসত সদর হাসপাতালে। তবে এখনও পর্যন্ত এই রোগ নিয়ে কেউ ভর্তি হয়নি সেখানে। হাসপাতাল সূত্রে খবর, আইসোলেশন ওয়ার্ডে প্রায় ৮০টি বেডের ব্যবস্থা করা হয়েছে। সেইসঙ্গে সবরকম নিরাপত্তা ব্যবস্থাও নেওয়া হয়েছে।

জানা গিয়েছে, স্বাস্থ্য দফতরের নির্দেশে এই উদ্যোগ নেওয়া। যারা বিদেশ থেকে দেশে ফিরছে তাঁদেরকে এই ওয়ার্ডে রাখা হবে পর্যবেক্ষণের জন্য। ১৪ দিন তাঁদের পরিবারের থেকে সরিয়ে এই ওয়ার্ডে রাখা হবে। যদি এই সময়ের মধ্যে তাঁদের শরীরে করোনার কোন উপসর্গ দেখা যায় তবে তাঁদের কোয়ারেন্টাইন থেকে আইসোলেশন ওয়ার্ডে পাঠানো হবে। পরিস্থিতি জটিল হলে কলকাতার আইডি হাসপাতালে পাঠানো হবে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

আরও পড়ুন-আইন নিয়ে পড়েও চোর হয়েছিলেন এই ব্যক্তি, কে জানেন?

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...