Wednesday, May 20, 2026

মধ্যপ্রদেশে সোমবারই আস্থা ভোটের নির্দেশ রাজ্যপালের

Date:

Share post:

কমল নাথ সরকার টালবাহানা করলেও মধ্যপ্রদেশের রাজ্যপাল লালজি ট্যান্ডন চিঠি লিখে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছেন, সোমবারই আস্থা ভোট করতে হবে। কাল বিধানসভার অধিবেশন শুরুর পর রাজ্যপালের ভাষণ শেষ হলেই যেন আস্থা ভোট করা হয়, এমনই নির্দেশ দিয়েছেন রাজ্যপাল। ফলে চাপে পড়েছে মধ্যপ্রদেশের কংগ্রেস সরকার। মুখ্যমন্ত্রী কমল নাথ যদিও বলেছেন, তিনি সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারবেন।

জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার কংগ্রেসত্যাগের পরই সংকটে মধ্যপ্রদেশ সরকার। সিন্ধিয়া অনুগামী ২২ জন বিধায়ক স্পিকারের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন, যাদের মধ্যে ছয় মন্ত্রীও আছেন। এই ২২ জনকে বাদ দিলে কংগ্রেসের বিধায়ক সংখ্যা ১১৪ থেকে কমে হবে ৯২। অন্যদিকে বিজেপির বিধায়ক সংখ্যা ১০৭। ফলে কমল নাথ সরকার পড়ে যাওয়ার আশঙ্কা।

আরও পড়ুন-করোনা: পদ্ম পুরস্কার প্রদানের অনুষ্ঠান স্থগিত

Related articles

চন্দ্রনাথ খুনে পঞ্চম গ্রেফতারি: আবার সেই যোগীরাজ্যের যোগ

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ খুনে আবারও সাফল্য। রাজ্য পুলিশের পরে এবার সিবিআই-এর (CBI) সাফল্য...

প্রাক্তন তৃণমূল বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর আকস্মিক প্রয়াণ, গভীর শোকপ্রকাশ মমতার 

প্রয়াত হলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা ডেবরা বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী অঞ্জনা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই...

অন্নপূর্ণা যোজনা পেতে যোগ্যতা কি: বিজ্ঞপ্তি প্রকাশ রাজ্য সরকারের

নতুন করে মহিলাদের স্বনির্ভরতার প্রতিশ্রুতি নির্বাচনের আগে দিয়েছিলেন বিজেপির শীর্ষ নেতারা। এবার তার প্রয়োগ শুরু বিজেপি বাংলার ক্ষমতায়...

কাটমানি থেকে দেহ ব্যবসা: একের পর এক গ্রেফতারি রাজ্যে

বাংলার ক্ষমতায় আসার পর বিজেপি দুর্নীতি নিরোধে বারবার প্রতিশ্রুতি দিয়েছে। রাজ্য পুলিশকে সেই কাজে তৎপর করে তোলা হয়েছে।...