Wednesday, May 20, 2026

১০ হাজার কোটির ক্ষতি কীভাবে সামাল দেবে ফ্যাঞ্চাইজিরা!

Date:

Share post:

পিছিয়ে গিয়েছে আইপিএল। করোনার জেরে টুর্নামেন্ট নাও হতে পারে বলে আশঙ্কা। টুর্নামেন্ট বাতিল হলে বিসিসিআই, ফ্র্যাঞ্চাইজিদের একসঙ্গে মিলিয়ে প্রায় ১০ হাজার কোটি টাকা ক্ষতি হতে পারে।

আইপিএল শুরু হওয়ার কথা ছিল ২৯শে মার্চ। কিন্তু করোনার জেরে আইপিএল ১৫ এপ্রিল পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে। আদৌ টুর্নামেন্ট হবে কিনা তা নিয়েও রয়েছে সংশয়। কিন্তু টুর্নামেন্ট না হলে বড়সড় আর্থিক ক্ষতির সম্ভাবনা থেকেই যাচ্ছে। কলকাতা ফ্র্যাঞ্চাইজির মালিক শাহরুখ খান অবশ্য আশাবাদী। তিনি বলেন, ‘‘মানুষের স্বাস্থ্য, সুরক্ষা সবার আগে। সরকার যা যা মেনে চলতে বলেছে, আমাদের তা মেনে চলতে হবে। আমরা সব ফ্র্যাঞ্চইজি মালিকরা আলোচনা করেছি। আইপিএল আয়োজন করা হবে।  বিসিসিআই ও ফ্র্যাঞ্চাইজির মালিকরা এই ব্যাপারে সরকারকে সব ধরনের সহায়তা করবে। দর্শক,  খেলোয়াড় ও কর্মকর্তাদের স্বাস্থ্য সুরক্ষা আমাদের মূল লক্ষ্য।’’

বিদেশি খেলোয়াড়দের ভিসা বাতিলের সিদ্ধান্ত আগেই নিয়েছিল সরকার। এরই মধ্যে বিসিসিআই টুর্নামেন্ট পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।  ক্রোড়পতি লিগ ছেঁটে ছোট করার ইঙ্গিতও দিয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি।

আরও পড়ুন-ম্যাচের মধ্যেই ক্রিকেটারের শরীরে করোনার উপসর্গ

Related articles

চন্দ্রনাথ খুনে পঞ্চম গ্রেফতারি: আবার সেই যোগীরাজ্যের যোগ

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ খুনে আবারও সাফল্য। রাজ্য পুলিশের পরে এবার সিবিআই-এর (CBI) সাফল্য...

প্রাক্তন তৃণমূল বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর আকস্মিক প্রয়াণ, গভীর শোকপ্রকাশ মমতার 

প্রয়াত হলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা ডেবরা বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী অঞ্জনা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই...

অন্নপূর্ণা যোজনা পেতে যোগ্যতা কি: বিজ্ঞপ্তি প্রকাশ রাজ্য সরকারের

নতুন করে মহিলাদের স্বনির্ভরতার প্রতিশ্রুতি নির্বাচনের আগে দিয়েছিলেন বিজেপির শীর্ষ নেতারা। এবার তার প্রয়োগ শুরু বিজেপি বাংলার ক্ষমতায়...

কাটমানি থেকে দেহ ব্যবসা: একের পর এক গ্রেফতারি রাজ্যে

বাংলার ক্ষমতায় আসার পর বিজেপি দুর্নীতি নিরোধে বারবার প্রতিশ্রুতি দিয়েছে। রাজ্য পুলিশকে সেই কাজে তৎপর করে তোলা হয়েছে।...