Sunday, June 28, 2026

করোনা আতঙ্কে কাঁপছে আতঙ্কবাদীরাও! আইএস জঙ্গিদের ইউরোপ এড়ানোর বার্তা

Date:

Share post:

মারণ করোনাভাইরাসের আতঙ্ক গ্রাস করেছে কুখ্যাত ইসলামিক স্টেট বা আইএস জঙ্গিদেরও। ভয়ঙ্করভাবে নির্বিচারে মানুষ খুন করতে যাদের হাত কাঁপে না, সেই জঙ্গিরা নিজেরাই এখন করোনার ভয়ে কাঁপছে। সম্প্রতি সামনে এসেছে আইএস জঙ্গি গোষ্ঠীর জারি করা ট্রাভেল অ্যাডভাইসারি, যাতে তারা নিজেদের সদস্যদের এখন ইউরোপে যেতে বারণ করেছে। তাৎপর্যপূর্ণ হল, গত কয়েক বছর ধরে ইউরোপের বিভিন্ন দেশে নাশকতামূলক কাজকর্ম চালিয়ে সংগঠন বাড়ানো ও শক্তিবৃদ্ধি আইএসের ঘোষিত কর্মসূচি। কিন্তু এখন করোনার ভয়ে তাদের গলাতেই উল্টো সুর। আই এসের মুখপত্র আল-নাবা বলেছে, বর্তমানে করোনাভাইরাসের এপিসেন্টার ইউরোপ। ওখানে দ্রুত সংক্রমণ ছড়াচ্ছে। তাই আমাদের সদস্য-কর্মীরা এখন যেন ইউরোপে না ঢোকেন।

আইএস জঙ্গিগোষ্ঠীর করোনা-সতর্কবার্তায় বলা হয়েছে, আল্লাহর উপর ভরসা রাখুন। প্রতিদিন পাঁচ ওয়াক্ত নমাজ পড়ুন। সারা দিনে বারবার হাত ধুয়ে নিন। সাবান অথবা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করুন। ঘুম থেকে উঠেই ভাল করে হাত ধোবেন। প্রয়োজনে মাস্ক ব্যবহার করবেন। যারা সুস্থ আছেন তারা নিজেদের জায়গা ছেড়ে অন্যত্র যাবেন না। অসুস্থরাও অন্য জায়গায় আসবেন না। যেসব এলাকা থেকে সংক্রমণের খবর আসছে সেই সব জায়গা এড়িয়ে যেতে হবে। আল্লাহর উপর ভরসা রেখে সতর্ক থেকে করোনার মোকাবিলা করতে হবে।

আরও পড়ুন-দিল্লিতে অমিত শাহর সঙ্গে কথা বলে এলেন কে কে?

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...