Monday, April 27, 2026

রাজভবনে প্যারেড ১০৬ বিজেপি বিধায়কের

Date:

Share post:

আস্থা ভোট না করিয়ে বিধানসভা মুলতুবি করার প্রতিবাদে রাজ্যপালের দ্বারস্থ বিজেপি। রাজভবনে মধ্যপ্রদেশের ১০৬ জন বিধায়ককে প্যারেড করিয়ে বিজেপি নেতৃত্ব রাজ্যপাল লালজি ট্যান্ডনের হস্তক্ষেপ দাবি করেন। রাজ্যপাল তাঁদের আশ্বাস দেন, কোনও অসাংবিধানিক কাজকর্ম বরদাস্ত করা হবে না। তিনিও মনে করেন আস্থা ভোট এখনই হওয়া উচিত। এদিকে আস্থা ভোট নিয়ে এই টানাপোড়েনের মধ্যে রাজ্যের বিদ্রোহী কংগ্রেস বিধায়করা জানিয়ে দিয়েছেন, তাঁরা পদত্যাগপত্র প্রত্যাহার করবেন না এবং বেঙ্গালুরু থেকে এখন ভোপালেও ফিরবেন না।

অন্যদিকে ১২ ঘণ্টার মধ্যে আস্থা ভোট চেয়ে সোমবারই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে বিজেপি। রাজ্যের পরিস্থিতি বর্ণনা করে বলা হচ্ছে, ২২ জন বিধায়ক পদত্যাগপত্র পেশ করার পর খাতায়কলমে সংখ্যালঘু বর্তমান কংগ্রেস সরকার। তা সত্ত্বেও অসাংবিধানিকভাবে সরকার চলছে। তাই আদৌ এই সরকারের সংখ্যাগরিষ্ঠতা আছে কিনা তা যাচাই করতে এখনই আস্থা ভোটের নির্দেশ দেওয়া হোক।

আরও পড়ুন-আজ আস্থা ভোট নয়, করোনার ছুতো দেখিয়ে মধ্যপ্রদেশ বিধানসভা মুলতুবি স্পিকারের

Related articles

বিজেপি-র ‘মানি পাওয়ার’ রুখতে মমতার হাত শক্ত করার ডাক, চন্দ্রিমার সমর্থনে সুর চড়ালেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী

বাংলার ভোটযুদ্ধে এবার তৃণমূলের পক্ষে ব্যাট ধরলেন পড়শি রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। রবিবার দমদম (উত্তর) বিধানসভা কেন্দ্রের প্রার্থী...

ভবানীপুরে বহিরাগত কাদের মদতে: পদযাত্রা থেকে জনসংযোগে সতর্ক করলেন মমতা

বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল প্রায় প্রতিদিনই চলছে। দ্বিতীয় দফার নির্বাচনে কমিশনের সবথেকে বড় টার্গেট...

IPL: ব্যাটিং ব্যর্থতা, বিতর্ক শেষে সুপার জয়, টিকে থাকল নাইটদের প্লে অফের আশা

আইপিএলে(IPL) জয়ের ধারা অব্যাহত রাখল কেকেআর(KKR)। সুপার ওভারে লখনউ সুপার জায়ান্টসকে(LSG) হারাল নাইট ব্রিগেড। ব্যাটিং, ব্যর্থতা বিতর্ক পেরিয়ে...

তালিকায় অনুপ্রবেশকারী কারা: কমিশন খোঁজ দিতে না পারলেও ডেডলাইন বাঁধলেন মোদি!

বাংলার এসআইআর করা হচ্ছে রাজ্যের অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বের করার জন্য। অথচ নির্বাচনের প্রথম দফা শেষ হয়ে যাওয়ার...