Sunday, June 21, 2026

করোনা আতঙ্ক: ‘‘ডিম-মাংস খান’’, অভয় দিচ্ছে প্রাণী ও মৎস বিজ্ঞান বিশ্ববিদ্যালয়

Date:

Share post:

করোনা থেকে বাঁচতে একাধিক পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। এবার করোনা আতঙ্কে সতর্কতার জন্য একটি তালিকা প্রকাশ করল রাজ্যের প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়। রাজ্যের প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় বলছে, ভয়ে অনেকেই ডিম-মাংস খাচ্ছে না। তবে ডিম-মাংস খাওয়া যেতেই পারে। যে সব ব্যক্তির শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম যেমন বয়স্ক মানুষ, শিশু সহ যাঁদের শ্বাসকষ্ট, ডায়বেটিস, কিডনির সমস্যা আছে তাঁদের বিপদের আশঙ্কা বেশি।

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, অ্যান্টিবায়োটিক ভাইরাস প্রতিহত করে না। অ্যান্টিবায়োটিক দ্বারা ব্যাক্টেরিয়াঘটিত রোগ সারে। চিঠি, প্যাকেট বা পার্সেলের মতো জড় পদার্থে করোনাভাইরাস কয়েক ঘণ্টার বেশি বাঁচে না। বেশি রসুন খেলে কোভিড-১৯ সংক্রমণের আশঙ্কা কম হয়, এমন কোনও অবদানের প্রমাণ পাওয়া যায়নি। নিউমোনিয়ার টীকায় এই ভাইরাস প্রতিরোধ সম্ভব নয়।

 

আরও পড়ুন-ডানকুনিতে গোমূত্র বিক্রি: নাম জড়াল ২ সাংবাদিকের

Related articles

ফের পতন সোনা রুপোর দামে! রবিবার কলকাতায় কত হল নতুন দেখে নিন এক নজরে

সপ্তাহের শেষে গয়না কেনাতে বড় স্বস্তি। শনিবারের পর রবিবারেও বেশ খানিকটা কমল সোনা রুপোর দাম (Gold Silver Price)।...

জন্ম নেদারল্যান্ডসে, খেলছেন কুরাসাওয়ে, বিশ্বকাপে নয়া রেকর্ড গোলরক্ষক এলোয়ের

কয়েকদিন আগেই বিশ্বকাপে(FIFA World Cup) স্পেন ম্যাচে নায়ক হয়ে উঠেছিলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা (Vozinha)। এবার রেকর্ড গড়লেন...

প্রথম পোস্টারেই জল্পনা, কীসের গল্প বলবে উজানের ‘কাতুকুতু বুড়ো’? আবেগ রাহুল নিয়েও

প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee) শেষ কাজগুলির মধ্যে অন্যতম ‘কাতুকুতু বুড়ো’। সেই কারণেই সিনেমাটি (Cinema)...

দলীয় পদ থেকে ইস্তফা মোশারফের, নাম লেখাচ্ছেন ‘বিদ্রোহী’ শিবিরে!

ব্যক্তিগত কারণ দেখিয়ে রবিবার সকালে তৃণমূলের সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন...